প্রণব সরকার, আগরতলা: সব ঠিক থাকলে ৯ আগস্ট সকালে বিমানে আগরতলার মাটিতে পা রাখবেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ত্রিপুরার জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিবেকানন্দ ময়দানের জনসভায়৷ মুখ্যমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ ত্রিপুরা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ বিধায়ক সুদীপ রায়বর্মণ জানিয়েছেন, জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে৷ তৃণমূল কংগ্রেসের ছয় বিধায়ক তাই সভাকে সফল করার জন্য সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন৷
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আগেই আগরতলায় তৈরি করা হচ্ছে দলের প্রধান কার্যালয়৷ প্রধান কার্যালয়ের উদ্বোধন হচ্ছে আগামী ৩০ জুন৷ দলের সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় প্রধান কার্যালয়ের উদ্বোধন করবেন৷ অনুষ্ঠানে আসতে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷ প্রধান কার্যালয়ের উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে৷ প্রদেশ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুশান্ত চৌধুরি জানিয়েছেন, ওইদিন এক জনসভাতেও যোগ দেবেন মুকুলবাবু৷ মুকুলবাবুর আসন্ন রাজ্য সফরের সময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতিও খতিয়ে দেখবেন৷
এদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রধান বিরোধী দল হতে চলেছে৷ যদিও এই ব্যাপারে অধ্যক্ষ রমেন্দ্রচন্দ্র দেবনাথ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস যোগ দেওয়া ছয় বিধায়কের সঙ্গে তিনি পৃথকভাবে কথা বলেছেন৷ সবাই তাঁকে জানিয়েছেন, কোন চাপের মুখে নয়, স্বেচ্ছায় তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷
সর্বশেষ খবর
-
দ্রুত ওজন কমায় বদলাতে পারে মুখের গড়ন! সোহেল খানের চেহারায় কেন এমন পরিবর্তন?
-
পিছিয়ে যাচ্ছে ‘কিং’ মুক্তির দিন! চর্চার মাঝে ছবি নিয়ে বড় আপডেট শাহরুখের
-
২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্টে ‘ফি’, কেন্দ্রের নির্দেশিকাকে ‘মার্কিন তোষণ’ তোপ রাহুলের
-
ইমিগ্রেশন ছাড়াই ভারত ছাড়়লেন ৩ ইতালীয়! এয়ার ইন্ডিয়াকে শো কজ, জরুরি বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রক
-
এবার যুদ্ধ হবে মহাকাশে! অন্তরীক্ষে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার আমেরিকার, নিশানায় কে?