সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএমের লাইনে দাঁড়াতে হচ্ছে, মাসকাবারি বাজারেও কাটছাঁট করতে হচ্ছে৷ টাকার টালমাটালেও নোট বাতিলের সিদ্ধান্তে মোদির পাশেই রয়েছেন অধিকাংশ মানুষ৷ মোদি-ম্যাজিকের প্রভাব এতটাই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও কোনও কথাই ধোপে টিকছে না৷ সম্প্রতি এই নমুনা মিলল দক্ষিণ দিল্লির জৈতপুর এলাকায়৷
এটিএমের লাইনে মোদি বিরোধী উক্তি করার জন্য মারধর খেতে হয়েছে তাঁকে৷ এমনই অভিযোগ ৪৫ বছরের লাল্লন সিং কুশওয়াহর৷ রবিবার লাল্লন পুলিশকে জানায়, ১৫ ডিসেম্বর টেলিভিশন কিনতে যাচ্ছিলেন তিনি৷ পথে একটি এটিএমের সামনে প্রচুর মানুষকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখেন৷ সেখানেই তিনি বলে বসেন, মোদির জন্যই এত লাইন৷ এরপই অতীক নামে এক ব্যক্তি লাইন থেকে বেরিয়ে এসে তাঁকে মারতে শুরু করে৷ ক্রিকেটের উইকেট দিয়ে বেধড়ক পেটানো হয় তাঁকে৷ লাল্লনের কাছে টিভি কেনার জন্য ৬০০০ টাকার টাকা ছিল৷ তাও জোর করে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ৷
রবিবার এই অভিযোগ দায়ের করেছেন লাল্লন৷ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ৷ তবে ঘটনার এত পরে কেন লাল্লন অভিযোগ জানালেন, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হবে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
যৌনগন্ধী মন্তব্য বিতর্ক অতীত, জন্মদিনে প্রেমিকার সঙ্গে মহাকালের দরবারে ‘শাপমোচন’ রণবীরের
-
বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার
-
কলকাতা পুরসভা বাঁচানোর মরিয়া চেষ্টা! ১৯ জুন অধিবেশনের ডাক ‘পুরনো তৃণমূলে’র
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?