Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Mumbai

স্ত্রীর প্রেমিককে মদ্যপানের আসরে আমন্ত্রণ, ‘প্রেমিকা’র সামনেই গলা কেটে খুন ব্যক্তির!

প্রায় তিনঘণ্টা তল্লাশি চালিয়ে পুলিশে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৪:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৪:৪৩

options
link
স্ত্রীর প্রেমিককে মদ্যপানের আসরে আমন্ত্রণ, ‘প্রেমিকা’র সামনেই গলা কেটে খুন ব্যক্তির! zoom
প্রতীকী ছবি।

মদের আসর জমে উঠেছে তখন। দুই পুরুষ, এক নারী। আচমকাই শুরু তর্কাতর্কি। এরপরই একজনের গলা কেটে খুন করলেন অন্য পুরুষটি! এমনই অভিযোগ ভীমরাজ ওমপ্রকাশ শর্মার বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এহেন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে আলোড়ন মুম্বইয়ে।

পুলিশের দাবি, ৪৮ বছরের শর্মার সন্দেহ ছিল তাঁর স্ত্রীর সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়েছেন বিকাশ অশোক ভুসারে। এরপরই তিনি তাঁকে মদের আসরে আমন্ত্রণ জানান নিজের বাড়িতেই। সেখানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রীও। আসর জমে ওঠার পর আচমকাই তিনি ভুসারের বিরুদ্ধে অভিযোগ তুলতে থাকেন, কেন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এমনকী শর্মা নাকি বলতে থাকেন, ”তুমি আমার বাড়িতে আস কেন? খবরদার, আর এসো না।” ক্রমে কথা উত্তপ্ত হতে থাকে। এরপরই তিনি ছুরি বের করে গলা কেটে দেন ভুসারের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশের দাবি, ৪৮ বছরের শর্মার সন্দেহ ছিল তাঁর স্ত্রীর সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়েছেন বিকাশ অশোক ভুসারে। এরপরই তিনি তাঁকে মদের আসরে আমন্ত্রণ জানান নিজের বাড়িতেই।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শর্মা অবশ্য পলাতক ছিলেন। প্রায় তিনঘণ্টা তল্লাশি চালিয়ে পুলিশে তাঁকে গ্রেপ্তার করে। তিনি অপরাধ স্বীকারও করেছেন বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তদন্তকারীরা আরও জানান যে, ভুসারের বিরুদ্ধে এর আগে শর্মার স্ত্রীকে হয়রানি করার অভিযোগ উঠেছিল। এবং সতর্ক করা সত্ত্বেও তিনি ওই মহিলার সঙ্গে দেখা করা অব্যাহত রেখেছিলেন। পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। এবং অভিযুক্তকে আদালতে হাজির করেছে। আদালত তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.