Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Pakistan

গৃহযুদ্ধে পুড়ছে পাকিস্তান, খাইবার পাখতুনখোয়ায় সেনাছাউনিতে আত্মঘাতী হামলা, মৃত ১৫ পাক সেনা

হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (টিটিপি)।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৪:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ১৪:১৩

options
link
গৃহযুদ্ধে পুড়ছে পাকিস্তান, খাইবার পাখতুনখোয়ায় সেনাছাউনিতে আত্মঘাতী হামলা, মৃত ১৫ পাক সেনা zoom
Advertisement

গৃহযুদ্ধে পুড়ছে পাকিস্তান। এবার খাইবার পাখতুনখোয়া প্রদশের বাজৌরে সেনাছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা। ভয়ংকর বিস্ফোরণে অন্তত ১৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে বলে খবর। ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান-পাকিস্তান (টিটিপি)।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রীতিমতো পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। জঙ্গিরা প্রথমে সেনাছাউনিতে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এর পরেই অস্ত্রে সজ্জিত হয়ে বাকি জঙ্গিরা সেনাছাউনিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আচমকা হামলায় বিপদে পড়ে পাক সেনা। পালটা জবাব দেওয়ার সুযোগ পায়নি তারা। সেই কারণেই অন্তত ১৫ পাক সেনার মৃত্যু হয়েছে। অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

Advertisement

আফগান সীমান্ত ঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদশে জঙ্গি হামলা লেগেই রয়েছে। পাকিস্তানজুড়ে প্রায় পাঁচ হাজার সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনা ঘটেছে গত বছর। এর প্রায় ৭১ শতাংশই হয়েছে খাইবার প্রদেশে। অন্যদিকে, ২৯ শতাংশ হয়েছে বালোচিস্তানে। পালটা গত জানুয়ারি মাসে বড়সড় অভিযান চালায় পাক সেনা। তাতে ১৩ জন জঙ্গির খবর মিলেছিল। শুক্রবার এই হামলার পর পরই গোটা এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.