সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্কে কাঁটা গোটা বিশ্ব। মারণ চিনা ভাইরাসকে নিয়ে মশকরা মোটেও ভাল চোখে দেখছেন না কেউ। আতঙ্কের আবহে করোনা নিয়ে রসিকতা করার জেরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। এক তরুণীকে করোনা ভাইরাস বলে ডাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
ঠিক কী করেছিল ওই ব্যক্তি? পুলিশ সূত্রে খবর, গৌরব ভোরা নামে বছর চল্লিশের ওই ব্যক্তি দিল্লির বিজয়নগরের বাসিন্দা। লকডাউন অগ্রাহ্য করে বাড়ি থেকে বেরিয়েছিল সে। সেই সময় নিজের প্রয়োজনীয় কাজ মেটাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন উত্তর-পূর্বের আরেক তরুণী। অভিযোগ, ওই তরুণীকে করোনা ভাইরাস নামে ডাকে গৌরব। তরুণীর সঙ্গে অভব্যতা করা হয় বলেও অভিযোগ। এরপরই চেঁচামেচি করতে থাকেন ওই তরুণী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীর অভিযোগের ভিত্তিতে গৌরবকে গ্রেপ্তার করে। বাড়ি পৌঁছে দেওয়া হয় তরুণীকে।
[আরও পড়ুন: চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালের নিউটাউন ক্যাম্পাসেও এবার করোনার চিকিৎসা]
উত্তর-পূর্বের বাসিন্দাদের দেখে অনেকেই করোনা ভাইরাস আক্রান্ত কিংবা বহনকারী বলে মনে করছেন। তার ফলে হেনস্তার শিকার হতে হচ্ছে অনেককেই। এমন পরিস্থিতি সামাল দিতে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। তবে তা সত্ত্বেও রোখা যাচ্ছে না অভব্যতা। গৌরবের গ্রেপ্তারি দেখে কেউ কেউ শিক্ষা পেতে পারেন বলেই আশা পুলিশের।
[আরও পড়ুন: করোনার বলি আরও এক, দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন