Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বাড়তি দু’টি রুটি চাওয়ায় ক্রেতাকে পিটিয়ে মারল দুই দোকান কর্মী

মাত্র দু’টি রুটির জন্য!!!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৭, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০১৭, ১৫:২০

options
link
বাড়তি দু’টি রুটি চাওয়ায় ক্রেতাকে পিটিয়ে মারল দুই দোকান কর্মী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়তি দু’টি রুটি চেয়েছিলেন। এই ছিল তাঁর অপরাধ। এর জন্য চরম মূল্য দিতে হল দিল্লির যশ বাহাদূরকে। দুই হোটেল কর্মীর হাতে মার খেয়ে প্রাণ দিতে হল তাঁকে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজধানীর দরিয়াগঞ্জের একটি খাবার দোকানে।

[রোদের আঁচে মাংস রেঁধে তাক লাগালেন বাঁকুড়ার এই শিক্ষক]

Advertisement

জন্মসূত্রে নেপালের বাসিন্দা যশ বাহাদূর। কিন্তু গত ২০ বছর ধরে পরিবার সমেত দিল্লির চাঁদনিচকের কাছে থাকতেন তিনি। নেতাজি সুভাষমার্গের একটি ইলেক্ট্রনিকসের দোকানে কাজ করতেন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে দরিয়াগঞ্জের ওই হোটেলে খাবার খেতে যান যশ বাহাদূর। প্রথমে দু’টি রুটি দেওয়া হয়েছিল তাঁকে। পরে আরও দু’টি রুটি চান যশ। কিন্তু হোটেলের এক কর্মী তাঁকে বলে আরও সময় লাগবে। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা বেধে যায়। আর এক কর্মী তাতে জড়িয়ে পড়ে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। যখন যশ এক কর্মীর হাতে কামড়ে দেন।

[সিথির সিঁদুর না স্যানিটারি ন্যাপকিন, কোনটি করমুক্ত হওয়া বেশি প্রয়োজন?]

এরপরই দুই কর্মী তাঁকে মারতে শুরু করে। লাঠি নিয়ে এসে তাঁকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না তিনি অজ্ঞান হয়ে যান। পরে প্রত্যক্ষদর্শীদের উদ্যোগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খুনের মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। দুই কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে বচসা ও মারধরের কথা স্বীকার করে নেন তারা। এরপরই দু’জনকে গ্রেপ্তার করা হয়। খুব শিগগিরিই আদালতে তোলা হবে তাঁদের।

[দুই দলিত মহিলার গণধর্ষণের জরিমানা ৫০,০০০ টাকা ধার্য মোড়লদের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.