সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর আগের কথা। এক মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে প্রাণ হারান বাপি সেন। কলকাতার পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দিল্লিতে। মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে গুলি খেলেন দিল্লির জনকপুরীর এক ব্যক্তি।
৪০ বছরের সঞ্জয় স্থানীয় এলাকায় জামাকাপড় বিক্রি করেন। ঘটনার দিন মহিলার সম্মান বাঁচাতে তিনি এগিয়ে গেলে স্থানীয় দুষ্কৃতীরা প্রথমে সঞ্জয়কে মারধর করে, তারপর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তলপেটে গুলি খেয়ে সেখানেই লুটিয়ে পড়েন সঞ্জয়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসলে, দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনায় মূল অভিযুক্ত রবীন্দ্র এবং তার সাগরেদদের গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
মেসি অবসর নিতেই আর্জেন্টিনার আকর্ষণ শূন্য! প্রীতি ম্যাচও খেলতে চাইছে না চিন
-
ধ্বংসস্তূপে আটকে ১১ দিন! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধা-সহ ২, ভাইরাল উদ্ধারের ভিডিও
-
ফরাক্কা রেললাইনে সফল ট্রায়াল রান! রাতেই স্বাভাবিক হবে উত্তরবঙ্গের পরিষেবা? আশার কথা শোনাল রেল
-
‘অখাদ্য’র খোঁজে এবার ডেকার্স লেনে হানা খাদ্যদপ্তরের, সন্দেশে ছত্রাক! ফেলা হল গামলা ভরা মিষ্টি
-
খাটিয়ায় রোগী নিয়ে খাল পারাপার! প্রতিকূলতা-সংগ্রামই যেন জীবনের অঙ্গ দুবরাজপুরের ‘সেতুহীন’ গ্রামে