Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Chhattisgarh

পালিয়েছে আগের ৯ স্ত্রী! চোর সন্দেহে দশম স্ত্রীকে পিটিয়ে ‘খুন’ যুবকের, চক্ষু চড়কগাছ পুলিশের

জঙ্গলে উদ্ধার যুবতীর পচাগলা দেহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ১৬:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৫, ১৬:১৮

options
link
পালিয়েছে আগের ৯ স্ত্রী! চোর সন্দেহে দশম স্ত্রীকে পিটিয়ে ‘খুন’ যুবকের, চক্ষু চড়কগাছ পুলিশের zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে খুন করে জঙ্গলে পাতার স্তূপে লুকিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। দিন পাঁচেক পর উদ্ধার যুবতীর দেহ। তদন্ত শুরু করতেই চক্ষু চড়কগাছ পুলিশের। দশটি বিয়ে রয়েছে অভিযুক্তের। দশম স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের যশপুর জেলার সালেসা গ্রামে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বাসন্তী বাই। সালেসা গ্রামের বাসিন্দা ৩৮ বছরের ধূলারামকে বিয়ে করেন তিনি। এই ব্যক্তি আগে ৯টি বিয়ে করেছেন। তাঁর অত্যাচারী স্বভাবের জন্য প্রত্যেক স্ত্রীকে তাঁকে ছেড়ে চলে গিয়েছেন। শেষে বিয়ে করেন বাসন্তীকে।

Advertisement

বিয়ের পর থেকে মোটামুটি সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু তাহলে বাসন্তীকে খুন করলেন কেন? জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ধূলারাম ও বাসন্তী। অভিযোগ, বিয়েবাড়ি থেকে শাড়ি ও খাবার চুরির করার সন্দেহে বাসন্তীকে বেধড়ক মারধর করেন ধূলারাম। মার সহ্য করতে না পেরে মৃত্যু হয় বাসন্তীর। অভিযোগ, তাঁকে খুনের পর দেহ জঙ্গলে পাতার স্তূপের মধ্যে লুকিয়ে দেন অভিযুক্ত।

কী করে জানতে পারল পুলিশ? জঙ্গল থেকে পচাগন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রাই। তল্লাশিতে যুবতীর পচাগলা দেহ উদ্ধার হয়। তদন্তে পুলিশ জানতে পারে মৃত মহিলা ধূলারামের স্ত্রী। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত ধূলারাম তাঁর দশম স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.