Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ২০ জুলাই ২০২৬

স্ত্রীর স্নানের সময় বাথরুমে ‘উঁকি’, শিশুকে খুন স্বামীর

ব্যাগে ভরে শিশুটির দেহ ফেলা হয় তার বাড়ির সামনে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০৮:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০৮:৩২

options
link
স্ত্রীর স্নানের সময় বাথরুমে ‘উঁকি’, শিশুকে খুন স্বামীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ৬ বছর। অভিযোগ ছিল, এক মহিলা স্নান করার সময় নাকি সে বাথরুমে উঁকি দিয়েছিল। আর সেকারণেই ওই মহিলার স্বামীর হাতে খুন হতে হল দুধের শিশুকে। চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দিল্লির ওখলার বস্তি এলাকায়। ইতিমধ্যে খুনের দায়ে অভিযুক্ত রোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[পাঁচ রাজ্যে নতুন রাজ্যপাল, কে কে দায়িত্ব পাচ্ছেন?]

জানা গিয়েছে, গত ২৭ সেপ্টেম্বর ওখলা ফেজ টু-র একটি বস্তি অঞ্চল থেকে নিখোঁজ হয় যায় শিশুটি। তন্নতন্ন করে খুঁজেও গত তিনদিনে তার কোনও হদিশ পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে শিশুটির বাড়ির সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ব্যাগটি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। তখনও কে খুন করেছে জানা যায়নি। কিন্তু ব্যাগের মধ্যে লেখা ‘রুকমনি’ নামটি দেখে সন্দেহ হয় পুলিশের। এলাকার এক দোকানদার জানায়, রুকমনি নামে স্থানীয় এক মহিলার ছেলে রোহিত ওই ব্যাগটি করেই কয়েকদিন আগে আটা কিনে নিয়ে গিয়েছে। এরপর পুলিশ রোহিতকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজতে শুরু করে। কিন্তু সেসময় তাকে পাওয়া যায়নি। ভয়ে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। বন্ধ করে রেখেছিল মোবাইলও। পরে অবশ্য তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মণ্ডপ থেকে মা দুর্গার একান্নটি শাড়ি চুরি, ধৃত যুবক]

হাজতে জেরার সময় বিস্ফোরক স্বীকারোক্তি করে রোহিত। সে জানায়, স্ত্রী বাথরুমে স্নান করার সময় সেখান থেকে উঁকি মারছিল বালকটি। অশ্রাব্য কথাও নাকি বলেছিল স্ত্রীর উদ্দেশে। তাই রাগের বশে সে খুন করেছে। এমনকী কয়েকদিন আগে স্ত্রীর সামনে শিশুটির বাবাও নাকি রোহিতকে অপমান করেছিল। তবে পুলিশের সন্দেহ, যৌন হেনস্তা করার পরই হয়ত শিশুটিকে খুন করেছে সে! পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পরই সামনে আসবে আসল তথ্য।

[‘তুমি এগিয়ে যাও’, মেয়ের শেষ কথা এখনও কানে বাজে বাবার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.