সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০০ টাকার ধার নিয়ে শোধ করতে পারেনি৷ তাই ঋণমুক্ত হতে নিজের স্ত্রীর সম্মান বিকিয়ে দিলেন গাজিয়াবাদের এক ব্যক্তি৷ এই নৃশংস ঘটনার শিকার ওই গৃহবধূ পুলিশের কাছে তাঁর স্বামী ও স্বামীর এক বন্ধুর বিরুদ্ধে অভিযোগ জানান৷
পুলিশ সূত্রের খবর, ২৯ সেপ্টেম্বর নরেশ নামের ওই ব্যক্তি তাঁর বন্ধু পিন্টুকে নিয়ে বাড়ি আসেন৷ পিন্টুর থেকে ৫০০০ টাকা ধার নিয়েছিলেন নরেশ কিন্তু সেই ধার শোধ করে উঠতে পারেননি৷ তাই স্ত্রীকে জোর করে পিন্টুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে নির্দেশ দেয় সে৷
নরেশের স্ত্রী দাবি করেছেন, তিনি বাধা দিতে গেলে নরেশ তাঁকে বেধড়ক মারধর করে৷ ঘটনার পর পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা৷ ১ অক্টোবর পুলিশ নরেশ ও তার বন্ধু পিন্টুকে গ্রেফতার করে৷
সর্বশেষ খবর
-
৭৭ দিন পর জেল থেকে ফিরেই হামলার মুখে তৃণমূল কাউন্সিলর! চাঞ্চল্য বারাসতে
-
পাক বর্বরতায় রক্তাক্ত বালোচিস্তান! ‘হিন্দুস্তান, আমাদের বাঁচান’, বুক ফাটা আর্তনাদ বালোচ কিশোরীর
-
কবে রাজ্যে ছাত্রভোট? বারাসত বিশ্ববিদ্যালয় সমাবর্তনে বড় ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’