Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

দুই ছেলের নাম ভারত ও পাকিস্তান রাখলেন এই ব্যক্তি

কিন্তু কেন এমন করলেন তিনি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৬:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৯, ১৬:৩১

options
link
দুই ছেলের নাম ভারত ও পাকিস্তান রাখলেন এই ব্যক্তি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলা, ভারতের পালটা সার্জিক্যাল স্ট্রাইক, পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা নিয়ে নিষেধাজ্ঞা, ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন থেকে কাশ্মীরে একের পর এক বিচ্ছেদের উসকানি। প্রায় তলানিতে এসে ঠেকেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। এমন পরিস্থিতির মধ্যে কি ঐক্যের স্বপ্ন দেখা যায়? গুরমিতের মতো মন থাকলে বোধহয় দেখা যায়। নিজের সন্তানের নাম ভারত ও পাকিস্তানও রাখা যায়। আর এভাবেই নতুন করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়।

[বাইরে থেকে জেলে ঢুকছেন শশীকলা, প্রকাশ্যে চাঞ্চল্যকর ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেশভাগ হয়তো দেখেননি বছর চল্লিশের গুরমিত। কিন্তু চুরাশির দাঙ্গার সাক্ষী ছিলেন তিনি। নিজের চোখে দেখেছেন সেই নৃশংসতা। জানেন ঘৃণার কী নির্মম পরিণতি হতে পারে। তাই আর দুই দেশের মধ্যে ঘৃণা চান না তিনি। চান সম্প্রীতি, ভালবাসা আর আপন করে নেওয়ার ক্ষমতা। আর এই কারণেই নিজের দুই ছেলের নাম ভারত ও পাকিস্তান রেখেছেন গুরমিত। যাতে দু’জনের নাম একসঙ্গে নেওয়া হয়। আর মানুষের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া যায়।

[সিনেমা হলে বাজছে জাতীয় সংগীত, বসেই থাকলেন তিন কাশ্মীরি যুবক!]

এর জন্য কম ঝামেলা পোহাতে হয়নি গুরমিতকে। প্রতিবেশী, আত্মীয়দের থেকে তো কথা শুনতে হয়েইছে, আবার ছেলেদের স্কুলে ভর্তি করাতে গিয়েও সমস্যায় পড়তে হয়েছে এই বিরল নামের জন্য। শেষে পাকিস্তানের নাম পালটে শুধুমাত্র স্কুলের জন্য করণদীপ করতে হয়েছে। তবে বাড়িতে দুই ছেলেকে ভারত-পাকিস্তান নামেই ডাকেন পাকিস্তানের বাসিন্দা। এমনকী, নিজের কাঠের আসবাবপত্রের দোকানের নামও ‘ভারত-পাকিস্তান উডওয়ার্কার’ রেখেছেন গুরমিত। একটাই লক্ষ্য, সম্প্রীতির এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। চল্লিশ বছরের গুরমিতের মতে, হিংসা কেবলমাত্র ক্ষতিই করতে জানে। এর মাধ্যমে কোনও সৃষ্টিশীল কাজ সম্ভব নয়। তা সম্ভব একমাত্র ভালবাসার মাধ্যমে।

[রান্না কে করবে? বচসার জেরে প্রেমিককে কুপিয়ে খুন যুবতীর]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.