সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে ফের অমানবিকতার ছবি! শ্বশুরবাড়ি থেকে পণে গাড়ি ও টাকা না পাওয়ায় স্ত্রীকে শিক্ষা দিতে ৮ মাসের ছেলেকে উলটো করে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন বাবা। সম্প্রতি সোশাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয়দের কথায়, পণে গাড়ি ও নগদ টাকার দাবি নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়দিনই ঝামেলা করত। অভিযুক্ত সঞ্জুর স্ত্রী সোমন জানান, ২০২৩ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সঞ্জু ও তাঁর পরিবারের সদস্যরা পণের জন্য চাপ দিত। এমনকী অত্যাচারও করা হত বলে অভিযোগ। সোমনের কথায়, “স্বামী ও তাঁর দুই ভাই মিলে পণের জন্য অত্যাচার করত। বারবার বলত দু’লক্ষ টাকা ও গাড়ি দাও।”
সোনমের অভিযোগ, “আমার উপর অত্যাচার করতে করতে হঠাৎ করেই ৮ মাসের শিশুকে উলটো করে ঝুলিয়ে রাস্তায় বেরিয়ে পরে। উলটো করে ঝোলানো অবস্থায় চারবার গ্রাম ঘোরানো হয়। শিশুটি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। এদিকে এই ঘটনার পর যোগীরাজ্যে পণের দাবিতে নারী নির্যাতনের ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে।
🚨 “जब पिता ही जल्लाद बन जाए, तो भगवान भी चुप रह जाता है!”
यूपी के रामपुर में 8 महीने के मासूम को…
उसके ही ‘पिता’ ने टांगों से पकड़कर
गांव में ऐसे घुमाया जैसे वो इंसान नहीं,
कोई कचरा हो!
👶 बच्चा चीखता रहा… तड़पता रहा…
पर वो हैवान उसे खिलौने की तरह उछालता रहा!
वीडियो वायरल!… pic.twitter.com/pbRq9x2XKN— Arun Kumar (@ArunKum96527953) July 23, 2025
এই ঘটনা নিয়ে মালিক খান্নাম থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিশা খাতানা বলেন, “ ১৫১ ধারা অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। বর্তমানে ওই যুবককে কাউন্সেলিং সেন্টারে পাঠানো হয়েছে।” যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?