সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনের উপর থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ কিন্তু কিছুটা দূরে তাঁর মোবাইল উদ্ধারের পর হল রহস্যভেদ৷ মৃত্যুর আগে ওই মোবাইলেই ভিডিও করে রেখে যান তিনি৷ একাকীত্ব সহ্য করতে না পেরেই আত্মহত্যা বলে ভিডিওয় জানিয়ে গিয়েছেন আত্মঘাতী ওই যুবক৷ আত্মহত্যার আগে রেকর্ড করা ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়৷ তা নিয়ে নেটিজেনদের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল৷
[স্ত্রী বদলের পরিকল্পনা দুই জামাইয়ের! তারপর….]
বৃহস্পতিবার মহারাষ্ট্রের কল্যাণ রেল স্টেশনের কাছে পাওয়া যায় এক যুবকের রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা৷ রেললাইনের পাশ থেকে যুবকের দেহের একাংশ উদ্ধার করা হয়৷ রেললাইনের অন্যদিক থেকে বাকি দেহাংশ পাওয়া যায়৷ দেহ থেকে কিছুটা দূরে যুবকের ব্যাগ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়৷ ওই ব্যাগেই পরিচয়পত্র পায় পুলিশ। তাতেই আধিকারিকরা জানতে পারেন, বছর কুড়ির ওই যুবকের নাম রোহিত পরদেশি। মহারাষ্ট্রের থানের বাসিন্দা তিনি।
[পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেনা, বুলন্দশহর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়]
কিন্তু কীভাবে মারা গেলেন রোহিত? আত্মহত্যা নাকি খুন? নাকি কোনও দুর্ঘটনা ঘটেছিল? একটি মৃত্যু ঘিরে উঠে এসেছিল একাধিক প্রশ্ন৷ কী কারণে মারা গেলেন রোহিত, সে বিষয়ে নিশ্চিত হতে পারছিল না পুলিশ। যদিও রোহিতের মোবাইল ঘাঁটতে গিয়েই মেলে তথ্য৷ পুলিশ জানিয়েছে, মোবাইল অন করতেই একটি ভিডিও দেখতে পাওয়া যায়৷ রোহিতের একটি ভিডিও বার্তা পায় পুলিশ। সেই ভিডিও বার্তাতেই নিজের মৃত্যুর কথা বলে গিয়েছেন তিনি। রোহিত জানিয়েছেন, ছোট ভাই ছাড়া তাঁর আর কেউ নেই। একাকীত্ব থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত বলেও ভিডিওতে উল্লেখ করেন তিনি। ভিডিওতে রোহিত জানান, তাঁর আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়৷ তাঁর মৃত্যুর পর সমস্ত সম্পত্তি ছোট ভাইয়ের নামেই দিয়ে গিয়েছেন রোহিত৷
[‘দেশের মহিলাদের অপমান করেছেন’, শরদ যাদবকে পালটা জবাব বসুন্ধরার]
রোহিতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে তাঁর ছোট ভাইয়ের সঙ্গেও৷ আত্মহত্যার আগে রেকর্ড করা রোহিতের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
সর্বশেষ খবর
-
৬ মাসের একরত্তিকে কোলে নিয়ে মরণঝাঁপ তথ্যপ্রযুক্তি কর্মীর! হায়দরাবাদে চাঞ্চল্য
-
একদিনের ‘বিচারক’ ৭ মহিলা! পুরুলিয়া লোক আদালতে নিষ্পত্তি আড়াই হাজারের বেশি মামলা
-
আনুগত্যের পুরস্কার! পালটিবাজ সুদীপকে সরিয়ে উত্তর কলকাতায় তৃণমূলের সভাপতি পদে কুণাল
-
ফিফা বিশ্বকাপে ভালোবাসার মরশুম! জাস্টিনকে জাপটে চুমু, হাতে হাত রেখে ম্যাচ উপভোগ কেটির
-
তৃণমূল যুব নেতার অভিযোগেই অভিষেকের বাড়িতে পুলিশ, দুর্নীতির শিকড়ে আপ্ত সহায়ক?