সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার অর্থাৎ বছরের শেষদিন হায়দরাবাদে পড়ল রাজধানীর ছায়া৷ দিনের আলোয় প্রকাশ্যে এক মহিলাকে কুপিয়ে খুন করেছিল ভালবাসায় প্রত্যাখ্যাত প্রেমিক৷ সিসিটিভি-তে ধরা পড়েছিল গোটা ঘটনা৷ এবার একই ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায়৷
বর্ষবরণের দিন প্রকাশ্য রাস্তায় খুন করা হল ২৮ বছরের ব্যক্তি রাঘবেন্দ্রকে৷ একাধিকবার ছুরির আঘাত করা হয় তাঁর শরীরে৷ আর তাতেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি৷ যদিও যে ব্যক্তি এমন নৃশংস ঘটনা ঘটায়, তাকে এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি৷ ঠিক কোন উদ্দেশ্যে সে এমনটা করল, তাও স্পষ্ট নয়৷ সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে৷ আর সেখানেই দেখা যাচ্ছে, প্রায় একশো পথচারীর সামনে ছুরিকাঘাত করা হচ্ছে রাঘবেন্দ্রকে৷ কিন্তু তাঁকে বাঁচাতে এবং ওই ব্যক্তিকে আটকাতে কেউই এগিয়ে গেলেন না৷ নির্বাক দর্শকের মতো কেবল গোটা ঘটনার সাক্ষী হয়ে রইলেন সাধারণ মানুষ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুরনুল জেলার বাসিন্দা মৃত রাঘবেন্দ্রর বিরুদ্ধেও জোড়া খুনের অভিযোগ ছিল৷ সেই অভিযোগের সঙ্গে এই খুনের যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ