সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনট প্লেসের একটা পাঁচতারা হোটেলের সামনে দাঁড়িয়ে বন্ধুর সাথে গল্প করছিল বাইশ বছরের ছেলেটি। আচমকাই জনা পাঁচেক ব্যক্তি তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। অভিযোগ ছিল সাবলীল ভঙ্গিতে ইংরাজিতে কথা বলেছেন তিনি। এই অপরাধে চলতে থাকে উত্তম-মধ্যম।
[পাক অধিকৃত কাশ্মীরের শরণার্থীদের জন্য ২ হাজার কোটির প্যাকেজ মোদির]
শুধুমাত্র ইংরাজিতে কথা বলার অপরাধে দিল্লির বুকে মার খেতে হল নয়ডার বাসিন্দা বাইশ বছরের বরুণ গুলাটিকে। কনট প্লেসের সামনে পাঁচতারা হোটেলে বন্ধু আমনকে ছেড়ে ফিরছিলেন বরুণ। গাড়ি ছিল পার্কিং প্লেসে। সেদিকে হাঁটা দিতেই অভিযুক্ত পাঁচজন তাঁকে ঘিরে ধরে। কেন বন্ধুর সাথে বরুণ সাবলীলভাবে ইংরেজিতে কথা বলছিল, বারবার এই প্রশ্ন করতে থাকে তারা। জবাব পাওয়ার আগেই শুরু হয় হাতাহাতি। তারপর তা গিয়ে দাঁড়ায় মারধরে। বেশ গুরুতর জখম হন বরুণ।
[কামরার দরজা খোলা রেখেই ছুটল দিল্লির মেট্রো, দেখুন ভিডিও]
‘কাজ’ সেরে একটি গাড়িতে চেপে পাঁচজন পালিয়ে যায় বলে জানিয়েছেন বরুণ। দিল্লির ওই তরুণ গাড়ির নম্বর টুকে নেওয়ায় পুলিশের তা খুঁজে বের করতে খুব একটা সমস্যা হয়নি। মঙ্গলবারই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিনজনের মধ্যে একজন নয়ডায় কল সেন্টার চালায় ও একজন প্রপার্টি ডিলার বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে। বরুণের অভিযোগ, প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল। তবে কী কারণে এই হামলা তা অবশ্য প্রাথমিক তদন্তে জানা যায়নি।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের পরিচয় ভাঁড়িয়ে ‘প্রতারণা’, তদন্তে কলকাতা পুলিশের সাইবার সেল
-
নন্দনের বিরাট স্ক্রিনে বিশ্বকাপ, থাকবেন খোদ মুখ্যমন্ত্রী! জেলায় জেলায় থাকছে জায়ান্ট স্ক্রিন
-
হাসপাতালে সোনম, এবার অনশন শুরুর ঘোষণা অভিজিৎ দীপকের
-
হাজির মা-বাবা, রবিবার লর্ডসেই শেষ ম্যাচ রোহিতের? জল্পনা নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব
-
শিল্পনগরী দুর্গাপুরে হাজার কোটি টাকার বিনিয়োগ! আগ্রহ প্রকাশ ২০টি বেসরকারি সংস্থার