সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থানার ভিতরেই আত্মহত্যার চেষ্টা যুবকের! এক মহিলার নামে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছিলেন বছর পঁচিশের ওই যুবক। সেখান থেকে নানা আপত্তিকর পোস্টও নাকি করতেন তিনি। যা নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানান ওই মহিলা। সেই জন্যই ওই যুবককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তখনই ওই কাণ্ড ঘটান তিনি।
জানা গিয়েছে, ঘটনাটি মুম্বইয়ের মুলুন্ড থানার। পুলিশ সূত্রে খবর, ওই যুবক এক মহিলার নামে ইনস্টাগ্রামে ফেক অ্যাকাউন্ট খুলেছিলেন। নিয়মিত সেখান থেকে নানা আপত্তিজনক পোস্ট করতেন। বিষয়টি জানতে পেরেই থানায় অভিযোগ জানান ওই মহিলা। জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয় অভিযুক্ত যুবককে। বাবা-মাকে সঙ্গে নিয়েই মঙ্গলবার থানায় এসেছিলেন ওই যুবক।
[আরও পড়ুন: চিনের আগ্রাসনের সাক্ষী মেষপালকরা, লাদাখবাসীর গতিবিধিতে বেড়ি]
এই বিষয় ওই থানার এক পুলিশ আধিকারিক জানান, “ওই মহিলার থেকে অভিযোগ পেয়ে আমরা তদন্তের জন্য যুবকটিকে থানায় ডেকেছিলাম। সেসময় ওই মহিলার বাবা-মাও থানায় ছিলেন। আমাদের কথাবার্তা চলছিল। কিছুক্ষণ পর ওই যুবক শৌচালয়ে যান। সেখানে টয়লেট ক্লিনার খেয়ে নেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তিনি বিপদমুক্ত হন।” এই কাণ্ড ঘটানোর পর ওই যুবকের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার মামলা করা হয়েছে।
[আরও পড়ুন: মোদির সমালোচনায় ছিলেন সরব, এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতেই বিজেন্দর সিং]
সর্বশেষ খবর
-
জ্ঞানেশের অপসারণ-সহ নানা দাবি, বামেদের সিইও অফিস অভিযানে পুলিশের সঙ্গে ধুন্ধুমার মীনাক্ষীদের
-
পুজোর মুখেই দেদার সেল ফ্লিপকার্ট-আমাজনে, এখনই বেছে রাখুন পছন্দের জিনিস!
-
প্রোমোটাদের খপ্পরে মানুষের হয়রানি! ক্রেতা সুরক্ষা কোর্টে মামলার পাহাড়, এবার অনলাইনে শুনানি
-
‘জঙ্গি হাফিজের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবেন?’ রাষ্ট্রসংঘে প্রশ্নের মুখে পালালেন পাক প্রধানমন্ত্রী
-
একবার সারলেও রেহাই নেই, ফিরতে পারে ক্যানসার? মুশতাক খানের মৃত্যুতে ফের প্রশ্ন