Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Uttar Pradesh

যোগীরাজ্যে মহিলাকে ‘ধর্ষণ’ দেওরের, ভাইকে শাস্তি না দিয়ে স্ত্রীকেই খুনের চেষ্টা স্বামীর!

শেষ খবর পাওয়া পর্যন্ত দুই অভিযুক্তর কেউই গ্রেপ্তার হননি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ০৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৪, ০৯:০২

options
link
যোগীরাজ্যে মহিলাকে ‘ধর্ষণ’ দেওরের, ভাইকে শাস্তি না দিয়ে স্ত্রীকেই খুনের চেষ্টা স্বামীর! zoom
ফাইল ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইয়ের হাতে ধর্ষিতা স্ত্রী! জানতে পেরে ভাইকে কিছু না বলে স্ত্রীর গলা টিপে ধরলেন স্বামী। এও বললেন, ”তুমি আর আমার স্ত্রী নও।” সেই মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখলেন ‘গুণধর’ দেওর। এমনই ভয়ংকর অভিযোগ উঠল যোগীরাজ্যে। ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন নির্যাতিতা। আর তার পরই নড়েচড়ে বসেছে পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দুই অভিযুক্তর কেউই গ্রেপ্তার হননি।

ঠিক কী অভিযোগ? উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজফফরনগরের বাসিন্দা নির্যাতিতা গৃহবধূর দাবি, গত ২ এপ্রিল তাঁর স্বামী বাড়ি ছিলেন না। সেই সময় আচমকাই তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন দেওর। পরে স্বামী বাড়ি ফিরলে সব কথা খুলে বলেন তিনি। কিন্তু নিজের ভাইকে কিছু না বলে স্ত্রীর উপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন মহিলার স্বামী। বলতে থাকেন, ”তুমি আর আমার স্ত্রী নও। এখন থেকে তুমি আমার বউদি।” পরদিন তিনি নির্যাতিতার গলাও টিপে ধরেন তাঁরই ওড়না দিয়ে। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন তাঁর ভাই।

Advertisement

[আরও পড়ুন: হুকিং করে ঝুপড়িতে এসি চালাচ্ছেন কাগজ কুড়ানি! বিস্মিত মেয়র পারিষদ]

পরে ভিডিওটি সোশাল মিডিয়ায় শেয়ার করে অভিযোগ জানান ওই গৃহবধূ। ঘটনাটি নজরে পড়ে পুলিশের। মামলা রুজু করা হয়ে স্থানীয় খাটুয়ালি থানায়। ধর্ষণ, খুনের চেষ্টার মতো একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউই গ্রেপ্তার হননি। পুলিশ সুপারিটেন্ডেন্ট সত্য়নারায়ণ প্রজাপতি জানিয়েছেন, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনি পদক্ষেপ করা হবে।

[আরও পড়ুন: সন্তান চেয়েছিল হামাস জঙ্গি! বন্দিদশার গল্প শোনালেন ইজরায়েলি তরুণী]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.