সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নদীতে পড়ে গিয়েছিল জুতো। সেই জুতো উদ্ধার করতে গিয়ে খরস্রোতা নদীতে পড়ে তলিয়ে গেলেন যুবক। ভয়াবহ এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সেওনি জেলায়। ঘটনার সময় নদীর ওপারে দাঁড়িয়ে ভিডিও করছিলেন ওই যুবকেরই এক বন্ধু। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ২০ বছর বয়সি আয়ুশ নামে ওই যুবক গত সোমবার ৫ বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন পারেওয়া খো নামে জনপ্রিয় এক টুরিস্ট স্পটে। সেখানেই নদীতে পড়ে যায় আয়ুশের জুতো। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, পাথরের উপর দাঁড়িয়ে লম্বা লাঠি হাতে সেই জুতো উদ্ধারের চেষ্টা করছেন আয়ুশ। এরপর সেখান থেকে জুতোটা স্রোতের টানে ভেসে যায়। দ্রুত সেটি উদ্ধার করতে ছুটে যান আয়ুশ। এই অবস্থায় পা পিছলে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যে খরস্রোতা নদীতে ভেসে যান তিনি।
मध्य प्रदेश के सिवनी में पिकनिक पर गया 20 साल का युवक नदी में बह गया। पूरी घटना कमेंट में पढ़िए#SeoniTragedy #MadhyaPradesh #MPNews #RiverAccident #PicnicTurnsTragic #Reel#PEDDIFestiveIn250Days#Saiyaara#7thPayForBPSCTeachers pic.twitter.com/o1YA6UeIU2
— KHABAR WALA (@diwanjournalist) July 20, 2025
এই দুর্ঘটনার পর আয়ুশের বন্ধুদের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। যদিও সেদিন আয়ুশের কোনও খোঁজ মেলেনি। পুলিশ আধিকারিক পূজা চোউকসে জানান, “২০ বছর বয়সী আয়ুশ তার পাঁচ বন্ধুর সাথে পিকনিক স্পট পারেওয়া খোতে গিয়েছিলেন। সেই সময় দুর্ঘটনাবশত নদীতে পরে যান তিনি। পুলিশের তরফে তল্লাশি অভিযান চালিয়ে পরদিন ওই যুবকের দেহ উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।”
সর্বশেষ খবর
-
শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বাসের ধাক্কা! মুর্শিদাবাদে মৃত ১,গঙ্গায় নেমে নিখোঁজ কিশোর
-
‘সুপারম্যান’ গিলের ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, আউটে অবাক লঙ্কান ব্যাটারও, ভাইরাল ভিডিও
-
মোদির ভাষণের পর জন্ম ‘দিমাগি নকশাল পার্টি’র, লক্ষ ফলোয়ার পার হতেই উধাও অ্যাকাউন্ট!
-
‘আমার চেয়ে ও ওঁর সন্তানদের বেশি ভালোবাসে’, প্রেস সচিব লেভিটের পদত্যাগে ‘মন খারাপ’ ট্রাম্পের!
-
পুরী থেকে পুলিশের জালে, দিলীপ মণ্ডলের বিরুদ্ধে মামলার পর মামলা! রক্ষাকবচ চেয়ে ছুটলেন হাই কোর্টে