সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছর আগে সন্তোষ মুরত সিং মুম্বইয়ে গিয়ে এক মারাঠি দলিত মহিলাকে বিয়ে করেছিলেন৷ পরিবারের বিরুদ্ধে গিয়ে এই কাজ করায় তাঁকে চরম শাস্তিই দিয়েছিল পরিবারের সদস্যরা৷ তাঁর শেষকৃত্য সম্পন্ন করে তাঁকে মৃত ঘোষণা করে দিয়েছিল পরিবার৷
এরপর পেরিয়েছে বহুদিন৷ নিজের বেঁচে থাকা প্রমাণ করতে বহু চেষ্টাই চালিয়েছিলেন মোহন সিং৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে স্থানীয় থানার পুলিশ, আইনজীবী প্রত্যেকের কাছেই নিজের বেঁচে থাকার পরিচয় ফিরে পেতে আর্জি জানিয়েছিলেন তিনি৷ কিন্তু লাভ হয়নি কিছুতেই৷ অবশেষে বেঁচে থাকার প্রমাণ হিসাবে নিজের কিডনিটাই দান করতে চেয়েছেন সন্তোষ৷
সম্প্রতি কিডনির অসুখে ভুগছেন জানিয়ে টুইট করেছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ মন্ত্রীর এই টুইট প্রকাশ্যে আসার পর থেকেই বহু মানুষ কিডনি দিয়ে মন্ত্রীর জীবনরক্ষার জন্য এগিয়ে এসেছেন৷ তাঁদের মধ্যেই একজন হলেন সন্তোষ৷ মন্ত্রীকে কিডনি দিয়েই নিজের বেঁচে থাকাকে প্রমাণ করতে চান তিনি৷
তিনি জানিয়েছেন, “দয়ালু মন্ত্রী যদি অবস্থার কথা জানতে পেরে তাঁর পরিচয় ফিরিয়ে দেন, তবেই উপকার হবে তাঁর৷”
সর্বশেষ খবর
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন
-
আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ভারত, অভিষেক তরুণ স্পিনারের, কেমন হল প্রথম একাদশ?
-
দিল্লিতে ‘শাহী’ সাক্ষাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কী নিয়ে কথা হল দু’জনের?
-
১৩ কোটি টাকার দেনা! ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির