সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অল্পের জন্য প্রাণে বাঁচলেন মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং৷ সোমবার উখরুল বিমানবন্দরে তিনি নামামাত্র তাঁকে লক্ষ্য করে গুলি চলানো হয়৷ যদিও অক্ষত অবস্থাতেই রাজধানীতে ফিরেছেন তিনি৷
এদিন উখরুল জিলা হাসপাতাল, পাওয়ার সাব-স্টেশনের উদ্বোধন-সহ ওই এলাকায় একাধিক কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু উখরুল বিমানবন্দরে আচমকাই গোলাগুলির মধ্যে পড়েন তিনি৷ বিমানবন্দরে তাঁকে সরকারি তরফে স্বাগত জানানোর সময়ই গুলি ছুড়তে থাকে জঙ্গিরা৷ মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে গিয়ে মারাত্মক জখম হন মণিপুর রাইফেলের দুই জওয়ান৷ এরপরই ওই বিমানেই এলাকা ছাড়েন মুখ্যমন্ত্রী৷ কাছাকাছি আর একটি জায়গায় নামার পরিকল্পনা থাকলেও বিক্ষোভের জেরে বিমান অবতরণ করতে পারেনি৷ এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে সোজা ইম্ফলে ফেরেন মুখ্যমন্ত্রী৷ বাতিল করা হয় তাঁর সমস্ত কর্মসূচি৷ ফিরেই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন তিনি৷
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত ছিল উখরুল এলাকা৷ আজ সেখানেই মুখ্যমন্ত্রী পৌঁছলে আগুনে ঘি পড়ে৷ মাত্র একদিন আগেই মুখ্যমন্ত্রী দাবি করেছিলে, মণিপুরের আইন-শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে৷ ঠিক তারপর তাঁর উপরই নেমে এল এই আক্রমণ৷ ন্যাশলান সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডের সদস্যরাই মুখ্যমন্ত্রীর উপর এই হামলা চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
ইতিহাস গড়ে এই প্রথম লালকেল্লায় বন্দে মাতরম, জাতির উদ্দেশে ভাষণ শুরু প্রধানমন্ত্রীর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮