সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মোটে চার বছর৷ কিন্তু দেশের প্রতিরক্ষায় তার কৃতিত্ব কোনও অংশে খাটো ছিল না৷ আর তাই ভারতীয় সেনার ট্র্যাকার কুকুর মানসীকেই এবার দেওয়া হচ্ছে মরণোত্তর শহিদ সম্মান৷
কুপওয়াড়ার বাসিন্দা বসির আহমেদ ছিলেন তার পালক৷ সেনা প্রশিক্ষণে প্রশিক্ষিত মানসী বরাবরই জঙ্গির সন্ধানে ছিল দক্ষ৷ তার সাহায্যে একাধিকবার জঙ্গি ধরা সম্ভব হয়েছে৷ কাশ্মীরের মতো উপদ্রুত এলাকায় মানসীর মতো দক্ষ কুকুরের সহায়তা ভারতীয় সেনার কাছে অত্যন্ত জরুরি ছিল৷ ২০১৫ তে সেনাকে একাধিক সাফল্যের স্বাদ দিয়েছিল সে৷ কিন্তু এরকমই এক অভিযানে বেরিয়ে আর ফিরে আসেন মানসী৷ শত্রুর আনাগোনা আঁচ পেয়ে বেশ দুর্ভেদ্য জঙ্গলের পৌঁছে গিয়েছিল সে৷ তার ডাক শুনে শত্রুরা গুলি চালায়৷ মারাত্মক জখম হয় মানসী৷ কিন্তু তার এই সাহসের ফলেই ভারতীয় সেনারা পাল্টা প্রত্যাঘাত করার সুযোগ পেয়েছিল৷ এই অভিযানে মৃত্যু হয়েছিল মানসীর পালক বসিরেরও৷
সেনার মতোই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল মানসীর৷ কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ এবছর তাকে দেওয়া হল মরণোত্তর বিশেষ শংসাপত্র৷ দেশের যুদ্ধ শহিদের সম্মানই দেওয়া হল বছর চারেকের ল্যাব্রেডরটিকে৷ দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের নাম যে গ্যাজেটে উল্লেখ থাকে, সেখানে থাকবে মানসীর নামও৷ সেনা কুকুর হিসেবে সেই সম্ভবত প্রথম এই সম্মান পেতে চলেছে৷
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা