সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়ংকর দুর্ঘটনা গুজরাটে (Gujarat)। উলটে গেল বোট। আশঙ্কা অন্তত ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। জানা যাচ্ছে, গুজরাটের বরোদায় হর্নি লেকে এক বেসরকারি স্কুলের ২৭ জন পড়ুয়া ওই বোটে ছিল। কারও পরনেই ছিল না লাইফ জ্যাকেট। তারা পিকনিক করতে এসেছিল বলে জানা গিয়েছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা।
বরোদার কালেক্টর এ বি গোর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই বেসরকারি স্কুলের পড়ুয়ারা পিকনিক করতে এসেছিল। কিন্তু অতর্কিতে বিকেলে লেকের মধ্যেই উলটে যায় বোট। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।
#WATCH | Gujarat: A boat carrying children capsized in Vadodara’s Harni Motnath Lake. Rescue operations underway. pic.twitter.com/gC07EROBkh
— ANI (@ANI) January 18, 2024
[আরও পড়ুন: রামমন্দির ঘিরে নবরূপে অযোধ্যা, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ নীতি যোগী সরকারের]
বরোদার সাংসদ রঞ্জনবেন ধনঞ্জয় ভাট জানিয়েছেন, এই দুর্ঘটনার পিছনে যে বা যাঁদের অবহেলা দায়ী, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। উদ্ধার হওয়া পড়ুয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
[আরও পড়ুন: জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য নয় আধার! বড় সিদ্ধান্ত কেন্দ্রের]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক