Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
Uttar Pradesh

উত্তরপ্রদেশে গ্রেপ্তার মার্কিন নাগরিকের বয়ানে বহু অসঙ্গতি! বিনা পাসপোর্টে ভারতে কী করছিলেন ৭ মাস?

Jordan Brown: গ্রেপ্তারির পর ৩৬ বছর বয়সি ওই মার্কিন নাগরিক দাবি করেন, তিনি প্রাক্তন নৌসেনা আধিকারিক। প্রশ্ন উঠছে, তিনি এদেশে কী করতে এসেছেন? ঘনাচ্ছে রহস্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৫:২০

options
link
উত্তরপ্রদেশে গ্রেপ্তার মার্কিন নাগরিকের বয়ানে বহু অসঙ্গতি! বিনা পাসপোর্টে ভারতে কী করছিলেন ৭ মাস? zoom
অবৈধ ভাবে নেপালে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক মার্কিন নাগরিক।
Advertisement

উত্তরপ্রদেশ থেকে অবৈধ ভাবে নেপালে ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক মার্কিন নাগরিক। জানা গিয়েছিল, পাসপোর্ট ছাড়াই সাত মাস ভারতে দিব্যি ঘুরে বেড়িয়েছেন জর্ডন ব্রাউন (Jordan Brown)। এদিকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করার পর দেখা যাচ্ছে, বক্তব্যে রয়েছে প্রবল অসঙ্গতি। ফলে রহস্য আরও ঘনাচ্ছে ধৃতকে ঘিরে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, নেপালে এক বন্ধুর সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন বলেই দাবি ওই মার্কিন নাগরিকের। কিন্তু বন্ধুর নাম-পরিচয় জানাতে পারছেন না তিনি। ফলে সন্দেহ দানা বাঁধছে। প্রশ্ন উঠছে, এতদিন ভারতেই বা তিনি কী করছিলেন!
তদন্তকারীরা জানাচ্ছেন, জিজ্ঞাসাবাদের সময় ব্রাউন দাবি করেন গোয়ায় থাকাকালীন তাঁর সঙ্গে এক নেপালি নাগরিকের আলাপ হয়। তাঁর সঙ্গে দেখা করতেই তিনি সোনাউলি যাচ্ছিলেন। অথচ তিনি সেই ব্যক্তির নাম-ঠিকানা বা কোনও ধরনের তথ্যই দিতে পারছেন না।

Advertisement

এছাড়াও পাসপোর্ট কোথায় আছে, এর উত্তরে তিনি দাবি করেছেন, বেঙ্গালুরুতে এক পরিচিত ব্যক্তির কাছে সেটা রাখা আছে। কিন্তু সেই ব্যক্তিরও পূর্ণাঙ্গ পরিচয় বা যোগাযোগের তথ্যও তিনি দিতে পারেননি। আর এরপর থেকেই গাঢ় হয়েছে সন্দেহ। এই কয়েক মাসে তিনি দেশে কোথায় কোথায় ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে তাঁর ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’। অর্থাৎ ওই সময়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট, ওয়েবসাইট ব্রাউজ করা বা কেনাকাটা করার মতো সব ধরনের তথ্য দেখছেন তদন্তকারীরা। সীমান্তে পৌঁছাতে কেউ তাঁকে সহায়তা করেছিল কিনা সেটাও দেখা হচ্ছে।

গ্রেপ্তারির পর ৩৬ বছর বয়সি ওই মার্কিন নাগরিক দাবি করেন, তিনি প্রাক্তন নৌসেনা আধিকারিক। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। থাইল্যান্ড থেকে জলপথে শ্রীলঙ্কা পৌঁছন। আবার সেখান থেকে জাহাজে চেপে চলে আসেন গোয়ায়। মার্কিন নাগরিকের দাবি অনুযায়ী, গত বছর ২ নভেম্বর তিনি গোয়ায় পা রাখেন। সেখান থেকে বেঙ্গালুরু হয়ে চলে যান উত্তরপ্রদেশের সোনাউলি সীমান্তে। এবার গন্তব্য ছিল নেপাল।

এই গ্রেপ্তারিতে অনেকেরই মনে পড়ে যাচ্ছে কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের কথা। চলতি বছর মার্চ মাসে দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তরপূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ংকর ষড়যন্ত্র করছিলেন তিনি। বিস্ফোরক অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন তিহাড় জেলে বন্দি রয়েছেন ম্যাথু। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.