Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Chhattisgarh

ছত্তিশগড়ের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ৯, আহত বহু

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ছত্তিশগড়ের শক্তি জেলায় অবস্থিত বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ঘটনার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে কমপক্ষে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থুল পড়ে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৪, ২০২৬, ১৯:১৬

options
link
ছত্তিশগড়ের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ৯, আহত বহু zoom
ছত্তিশগড়ের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়ংকর বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।
Advertisement

ছত্তিশগড়ের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়ংকর বিস্ফোরণ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা বহু। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। কিন্তু কী কারণে বিস্ফোরণটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ছত্তিশগড়ের শক্তি জেলায় অবস্থিত বেদান্ত তাপবিদ্যুৎ কেন্দ্রে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, ঘটনার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে কমপক্ষে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থুল পড়ে যায়। প্রাণ বাঁচাতে একসঙ্গে সবাই তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। তখনই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিস্ফোরণের পরই সেখানে ছুটে আসেন স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢাকে গোটা আকাশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। শুরু হয় উদ্ধারকাজ। বিস্ফোরণের কারণ এখনও না জানা গেলেও সূত্র মারফত জানা যাচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লার টিউবেই বিস্ফোরণটি হয়েছে। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই ভর্তি করানো হাসপাতালে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে আশঙ্কা করা হচ্ছে, এখনও কিছু শ্রমিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আটকে রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় এখনও চলছে উদ্ধারকাজ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.