সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু কাশ্মীর নয়, পাকিস্তানকে নিতে হলে কাশ্মীর ও বিহার দুটোই নিতে হবে৷ সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজুর করা মন্তব্য ঘিরে আগেই সমালোচনার ঝড় উঠেছিল৷ এবার তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনল জেডিইউ৷
উরি আমলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের বাড়তে থাকা বৈরিতা নিয়েই নিজের মতামত জানিয়েছিলেন কাটজু৷ তাতে কাশ্মীর নিতে হলে বিহারকেও নিতে হবে, একরম দাবি তিনি রেখেছিলেন পাকিস্তানের কাছে৷ তাঁর মন্তব্য বিহারের পক্ষে তো বটেই, সারা দেশের পক্ষেও অপমানজনক বলে সমালোচনার ঝড় উঠেছিল৷ এরপরই জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে শাস্ত্রীনগর থানায় দেশদ্রোহিতার অভিযোগ দায়ের করা হয়৷ ভারতীয় দণ্ডবিধির ১২৪-এ ধারায় এই অভিযোগ দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে৷ এছাড়া অন্য একটি অভিযোগের প্রেক্ষিতেও জেলা আদালতে কাটজুর বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের হয়েছে৷
কাটজুর মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ পাল্টা নীতিশ কুমারকে একহাত নেন কাটজু৷ সবমিলিয়ে মন্তব্য ও প্রতি মন্তব্যের জেরে তিক্ততা বাড়ে তাঁদের সম্পর্কে৷ তারই ফলশ্রুতি এই অভিযোগ বলে মনে করছে রাজনৈতিক মহল৷ যদিও এখনও শুনানির দিন স্থির হয়নি৷
সর্বশেষ খবর
-
ধ্বংসস্তূপে আটকে ১১ দিন! মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন বৃদ্ধা-সহ ২, ভাইরাল উদ্ধারের ভিডিও
-
ফরাক্কা রেললাইনে সফল ট্রায়াল রান! রাতেই স্বাভাবিক হবে উত্তরবঙ্গের পরিষেবা? আশার কথা শোনাল রেল
-
‘অখাদ্য’র খোঁজে এবার ডেকার্স লেনে হানা খাদ্যদপ্তরের, সন্দেশে ছত্রাক! ফেলা হল গামলা ভরা মিষ্টি
-
খাটিয়ায় রোগী নিয়ে খাল পারাপার! প্রতিকূলতা-সংগ্রামই যেন জীবনের অঙ্গ দুবরাজপুরের ‘সেতুহীন’ গ্রামে
-
এবার বাংলাতে রামোজি ফিল্ম সিটি! আয়োজন করা হবে দুর্গাপুজোরও, ব্যাপারটা কী?