সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অশান্ত মণিপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপের আবেদন জানালেন মেরি কম। দেড় মাসেরও বেশি সময় ধরে বিক্ষিপ্ত হিংসা ছড়িয়েছে মণিপুরের বিভিন্ন জায়গায়। রাজধানী ইম্ফলের বেশ কয়েকটি স্থানে এখনও পরিস্থিতি থমথমে। নিজের রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানালেন পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
নভেম্বর থেকেই মণিপুরের নাগা আদিবাসীরা (ইউনাইটেড নাগা কাউন্সিল) অর্থনৈতিক অবরোধের ডাক দিয়েছে জাতীয় সড়কে৷ এর ফলে জরুরি দ্রব্যের চাহিদা বাড়ছে৷ একইসঙ্গে বাড়ছে দামও৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের সঙ্গেই জ্বালানি ও ওষুধের দামও বেড়ে গিয়েছে৷ রাজ্য সরকারের তরফে মণিপুরকে আরও সাতটি জেলায় ভাগ করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই একের পর এক হিংসাত্মক ঘটনা, আর্থিক অবরোধ ও সন্ত্রাসের শুরু৷ নাগা গোষ্ঠীর অভিযোগ ছিল, সরকার নতুনভাবে জেলা ভাগ করার সিদ্ধান্ত কার্যকর করলে তাদের নিজেদের মাটি থেকে উৎখাত হতে হবে৷
এই পরিস্থিতি স্বাভাবিক করার আবেদন জানিয়েছেন রাজ্যসভার সাংসদ৷ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মেরি লিখেছেন মণিপুরে পাহাড় ও উপত্যকার মানুষ খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ এই সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ