সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষশেষের রাতে গণ শ্লীলতাহানির শিকার হয়েছিলেন বেঙ্গালুরুর মহিলারা। ভয়াবহ সে ছবি ছড়িয়ে পড়তেই সারা দেশে তোলপাড় হয়েছিল। বর্ষবরণের অছিলায় যেভাবে মহিলাদের উপর নিগ্রহ করা হয়েছিল, তা দেশের এক শ্রেণির যুবকের বিকৃত মানসিকতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার হায়দরাবাদে। উপলক্ষ, গণপতি বিসর্জন। ভাসানের অনুষ্ঠানে গণ লাঞ্ছনার শিকার হলেন মহিলারা। বাদ পড়ল না নাবালিকারাও।
[ কয়েকটি ক্ষেত্রে কমল জিএসটি, কোন কোন জিনিস সস্তা হচ্ছে? ]
হায়দরাবাদ পুলিশের মহিলা বিভাগের পক্ষ থেকে সম্প্রতি একটি ভিডিও সামনে আনা হয়েছে। জানা যাচ্ছে, অন্নত জনা তিরিশেক ব্যক্তি পরিকল্পিতভাবে এ কাজ করেছে। গণপতি বিসর্জনের আনন্দে মাতোয়ারা সকলে। সেই সুযোগ নিয়েই মহিলাদের পিছনে এসে দাঁড়িয়েছে ওই ব্যক্তিরা। কখনও পিছন থেকে মহিলাদের আপত্তিজনক ভাবে অঙ্গস্পর্শ করা হয়েছে। কখনও আবার জল ও ফুল ছেটানোর অজুহাতে মহিলাদের উত্যক্ত করা হয়েছে। এমনকী ভাসানে যোগ দিতে যাওয়া নাবালিকারাও রেহাই পায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, তাদেরও নানাভাবে নিগ্রহের শিকার হতে হয়েছে। পুলিশ অবশ্য এ ঘটনা আগাম আঁচ করেছিল। কড়া নজরদারিও ছিল। তাই হাতেনাতেই ধরা পড়েছে ওই ব্যক্তিরা। তবে তাদের ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সমাজের সামনে ওই ব্যক্তিদের মুখোশ খুলে দিতেই পুলিশের এই কাজ। তবে এই ভিডিও যেন ফের জানিয়ে দিয়েছে, এ দেশে মহিলারা চূড়ান্তভাবে নিরাপত্তাহীন। যে পোশাকই পরুন এবং যেখানেই থাকুন তাঁদের রেহাই নেই। এমনকী বিঘ্ননাশক গণপতিও যেন তাঁদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে পারেন না।
সর্বশেষ খবর
-
রাজ্যে ৮১ হাজার স্কুলে সৌরশক্তি, আর্থিক সহায়তা চেয়ে শিল্প সংস্থাগুলির কাছে আর্জি মন্ত্রীর
-
ওজন কমছে দ্রুত, সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল পুলিশ! নিয়ে গেল হাসপাতালে
-
‘আপনাদের সঙ্গে ব্যবসা করব’, কথার ছলে পৌনে দু’লাখ টাকার চুনি-পান্না হাতিয়ে উধাও ‘বান্টি-বাবলি’
-
অনেক বড় হল ‘ছেলে’! মহা ধূমধামে পোষ্য ছাগলের ২০তম জন্মদিন উদযাপন গৃহস্থের
-
রাতের কারখানায় দুর্ঘটনা, জামুড়িয়ায় ফার্নেস ফেটে জখম অন্তত ৩, এলাকায় আতঙ্ক