Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
West Bengal

রাজ্যে ৮১ হাজার স্কুলে সৌরশক্তি, আর্থিক সহায়তা চেয়ে শিল্প সংস্থাগুলির কাছে আর্জি মন্ত্রীর

সংস্থাগুলির সিএসআর ফান্ড থেকে সহায়তার আবেদন জানিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ০৯:১৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ০৯:১৫

options
link
রাজ্যে ৮১ হাজার স্কুলে সৌরশক্তি, আর্থিক সহায়তা চেয়ে শিল্প সংস্থাগুলির কাছে আর্জি মন্ত্রীর zoom
এনার্জি মিট ২০২৬ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, ইনোভেল এনার্জির সিইও পার্থপ্রতিম চট্টোপাধ্যায়।-অমিত মৌলিক

রাজ্যের সব স্কুলে সৌরশক্তির বিদ্যুৎ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছেন। এবার সেই সৌর বিদ্যুৎ প্রকল্পের পরিকাঠামো তৈরিতে শিল্প সংস্থাগুলির কাছে আর্থিক সহায়তার আর্জি জানালেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সংস্থাগুলির সিএসআর ফান্ড থেকে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

শুক্রবার কলকাতায় একটি বেসরকারি হোটেলে ইনোভেল এনার্জি প্রাইভেট লিমিটেড অ্যাসোচ্যাম আয়োজিত ‘এনার্জি মিট ২০২৬ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হয়। যার স্লোগান ছিল ‘বিকশিত ভারত’-এর জন্য ‘বিকশিত বাংলা’। হাজির ছিলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, মন্ত্রী অশোক দিন্দা। সেখানেই বক্তব্য পেশ করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা ইতিমধ্যেই পরিকল্পনা নিয়েছি প্রতিটি স্কুলের ছাদে সৌরশক্তির প্যানেল বসবে। এখানে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রয়েছেন। আমি অনুরোধ জানাব স্কুলগুলিতে সৌরশক্তির প্যানেল বসাতে সংস্থাগুলি সহায়তা করুক। তাদের সিএসআর ফান্ড থেকে সহায়তাকরুক।” শিক্ষামন্ত্রী জানান, সৌরশক্তি বসবে রাজ্যের ৮১ হাজার স্কুলে। পরিবেশবান্ধব উন্নয়ন হবে। বিদ্যুৎ ব্যয়ও কমবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওই সম্মেলনে ছিলেন ডিভিসি, ইসিএল, হিন্দুস্থান পেট্রোলিয়াম-সহ বিভিন্ন বেসরকারি কোম্পানির প্রতিনিধিরা। ডিভিসি, ইসিএলের আধিকারিকরা গ্রিন এনার্জির উপর জোর দিয়েছেন। সৌরবিদ্যুৎ প্রকল্প এ রাজ্যে আরও বৃদ্ধির কথা জানিয়েছেন কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিরা।

মন্ত্রী অশোক দিন্দা বলেন, “পশ্চিমবঙ্গে আরও পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার। রাজ্যে অধিক বিনিয়োগ ও নতুন শিল্পোন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।” ‘সোশাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড’ গ্রহণ করে ইনোভেল এনার্জির প্রধান নির্বাহী আধিকারিক পার্থপ্রতিম চট্টোপাধ্যায় বলেন, “আমরা গর্বিত যে ইতিমধ্যেই ২.৫ লক্ষেরও বেশি সফল সৌরবিদ্যুৎ স্থাপনা সম্পন্ন করেছি, যা ভারতের পরিচ্ছন্ন জ্বালানি অভিযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.