সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল দিল্লির গান্ধীনগরে৷ পূর্ব দিল্লির গান্ধীনগর মার্কেটের ঘিঞ্জি এলাকায় আচমকাই মঙ্গলবার সকালের দিকে আগুন লেগে যায়৷ বাজার এলাকাটি অত্যন্ত ঘুপচি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে৷ খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন৷ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ৷ এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই৷
[আরও পড়ুন: আর ১০টায় খুলবে না ব্যাংক, সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে সময়]
কম সময়ের মধ্যে আগুন অনেকটা ছড়িয়ে পড়ায় ধীরে ধীরে বাড়তে থাকে ইঞ্জিনের সংখ্যা৷ ২১টি ইঞ্জিনের সাহায্যে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন দমকলকর্মীরা৷ ততক্ষণে অবশ্য পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি দোকান৷ হাহাকার পড়ে গিয়েছে ব্যবসায়ী মহলে৷ সকলেই নিজেদের দোকান বাঁচানোর চেষ্টা করছেন৷ নিরাপত্তার স্বার্থে তাঁদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে৷ এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের৷ হাইড্রলিক ল্যাডার ব্যবহারের মতো জায়গাও নেই কোথাও কোথাও৷ এমনই প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না বলে দমকল সূত্রে খবর৷
দেশের সবচেয়ে বড় রেডিমেড পোশাক এবং টেক্সটাইল হাব পূর্ব দিল্লির এই গান্ধীনগর মার্কেট৷ সিলামপুর ও শাহদারা এলাকায় এরকম বহু ছোট বাজার আছে৷ বস্ত্র এবং অন্যান্য সামগ্রীর পাইকারি বাজার রয়েছে এখানে৷ ফলে রোজ মোটা অঙ্কের টাকার ব্যবসায়িক লেনদেন হয়৷ এই বাজারে অগ্নিকাণ্ডের জেরে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাঁটা ব্যবসায়ীরা৷ তবে কত কী ক্ষতি হয়েছে, তা এখনই অনুমান করতে পারছেন না ব্যবসায়ীরা কেউ৷
Delhi: 21 fire tenders carrying out fire-fighting operations in Gandhi Nagar Market. No injuries reported. pic.twitter.com/WwdmjxIvQN
— ANI (@ANI) August 13, 2019
[আরও পড়ুন: মেট্রো স্টেশনে হামলার ছক, ছদ্মবেশে দেশে ঢুকে পড়েছে পাক জেহাদি দল]
সম্প্রতি দিল্লির বেশ কয়েকটি জায়গা অগ্নিগ্রাসে পড়েছে৷ গত সপ্তাহেই জাকির নগরের একটি বহুতলে আগুন লেগে ২ শিশু-সহ মৃত্যু হয়েছিল ৬ জনের৷ যদিও গান্ধীনগর মার্কেটে এখনও পর্যন্ত মৃত্যুর খবর নেই৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার