Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬

মথুরার ‘ভণ্ড’ বাবার হাতে ধর্ষণের শিকার বাঙালি শিষ্যা

রাজ্য পুলিশের অভিযানে জালে অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ০৯:৩৯

options
link
মথুরার ‘ভণ্ড’ বাবার হাতে ধর্ষণের শিকার বাঙালি শিষ্যা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের এক ‘ভণ্ড’ বাবার লালসার শিকার যুবতী। রাম রহিম, আসারামের পর এবার শিরোনামে মথুরার এক স্বঘোষিত ‘ধর্মগুরু’। এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

জানা গিয়েছে, নির্যাতিতা পশ্চিমবঙ্গের বাসিন্দা। গত দু’বছর থেকে অভিযুক্ত ‘বাবা’র আশ্রমেই থাকতেন তিনি। ওই সময়ে নিজের শিষ্যাকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। ফলে গর্ভবতী হয়ে পড়েন তিনি। তারপরই তাঁকে আশ্রম থেকে বের করে দেওয়া হয়। এরপর নিজের বাড়িতে ফিরে আসতে বাধ্য হন ওই যুবতী। রাজ্য পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন প্রতিবন্ধী ওই যুবতী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[রাম রহিমের পর ফের পুলিশের জালে যৌনতায় আসক্ত ‘ভণ্ড’ বাবা]

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার অভিযোগের উপর ভিত্তি করে বৃহস্পতিবার রাতে হানা দেয় পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ বাহিনী। ওই অভিযানেই মথুরার আশ্রম থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ‘বাবা’কে। মথুরার পুলিশ সুপার আদিত্য কুমার শুক্লা, জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গে অভিযোগ দায়ের করা হয়েছে তাই তাকে সেখানে নিয়ে যাওয়া হবে। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে ওই ‘ভণ্ড’ বাবা। তার দাবি মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। নির্যাতিতা তাকে আশ্রম থেকে তাড়াতে চায়। এই ছকেই গোটা চিত্রনাট্য। সে আরও জানায়, বছর দুয়েক আগে ওই যুবতীকে তার আশ্রমে রেখে যায় এক দম্পতি। তারপর থেকেই তার ভরণপোষণ করছে আশ্রম।

উল্লেখ্য, বৃহস্পতিবারই কৌশলেন্দ্র প্রপণাচার্য ফলহারি মহারাজ নামের এক স্বঘোষিত ‘ধর্মগুরু’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে এক ছাত্রী। যদিও পুলিশের গতিবিধি আগেভাগেই আঁচ করে সাবধান হয়ে যায় বাবা। আলোয়ারে তাঁর আশ্রমে হানা দিলে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে একটি হাসপাতালে ভর্তি আছে ফলহারি মহারাজ। তবে তদন্তকারীদের জাল ছেড়ে পালাতে পারেনি ওই ভণ্ড বাবা। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।

[‘প্রেমিক-প্রেমিকারা বড়ই অশ্লীল, তাই এত ধর্ষণ হয়’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.