টানা তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন ছিল। কিন্তু দুঃস্বপ্নের মতো একটা ম্যাচে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অধিনায়ক হিসাবে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো এবারের মতো হল না কিলিয়ান এমবাপের। তবে বিশ্বকাপকে বিদায় জানানোর আগে তৈরি করে গেলেন নিজের নতুন কীর্তি। গোলের সিংহাসনে বসে রাজার মতো ছাড়লেন বিশ্বকাপের মঞ্চ।
শনিবার রাতে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী থাকল ফুটবলবিশ্ব। সেমিফাইনালে হেরে যাওয়া ইংল্যান্ড এবং ফ্রান্স এদিন খেলতে নেমেছিল তৃতীয় স্থান পাওয়ার লক্ষ্যে। গোটা ম্যাচে সবমিলিয়ে ১০টা গোল হল। প্রথমার্ধে ৪-০ এগিয়ে যায় ইংল্যান্ড। এই প্রথমবার বিশ্বকাপের প্রথমার্ধে চার গোল খেল ফ্রান্স। তবে বিরতির পর ফ্রান্সের দুরন্ত কামব্যাক, অধিনায়ক এমবাপের নেতৃত্বে। চার গোলে পিছিয়ে থাকা দলের হয়ে প্রথম প্রত্যাঘাত হানেন তিনিই। ৪৮ মিনিটে তাঁর পা থেকে এল গোল, বিশ্বকাপের ২১তম। ছুঁয়ে ফেললেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসিকে।
আরও পড়ুন:
এমবাপে জাদু অবশ্য বাকি ছিল ম্যাচে। ৬৬ মিনিটে ফের গোল। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসাবে নিজের নাম স্বর্ণাক্ষরে খোদাই করে ফেললেন। পরিসংখ্যা বলছে, তিনটি বিশ্বকাপ মিলিয়ে মোট ২২টি ম্যাচ খেলেছেন এমবাপে। তাঁর গোলসংখ্যাও ২২। অর্থাৎ ম্যাচপিছু একটি করে গোলের নজির রয়েছে তাঁর। ইতিমধ্যেই একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং একবার রানার্স হয়েছেন এমবাপে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মেসি ৩৩ ম্যাচ খেলে করেছেন ২১ গোল।
চলতি বিশ্বকাপেও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এমবাপে। শনিবার জোড়া গোলের পর তাঁর গোলসংখ্যা ১০। ফাইনালে হ্যাটট্রিক করলে তবেই গোল্ডেন বুট জিততে পারবেন মেসি। অন্যদিকে, ইংল্যান্ডের জার্সিতে ইতিহাস গড়েছেন জুড বেলিংহ্যামও। ইংল্যান্ডের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল করার নজির ছিল হ্যারি কেন-গ্যারি লিনেকারদের। ফ্রান্সের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের সপ্তম গোলটি করলেন বেলিংহ্যাম। ভেঙে দিলেন পূর্বসুরিদের রেকর্ড।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতারা
কিলিয়ান এমবাপে ২২ ( ৩ বিশ্বকাপ, ২২ ম্যাচ)
লিওনেল মেসি ২১ (৬ বিশ্বকাপ, ৩৩ ম্যাচ)
মিরাস্লোভ ক্লোজে ১৬ (৪ বিশ্বকাপ, ২৪ ম্যাচ)
রোনাল্ডো নাজারিও ১৫ (৪ বিশ্বকাপ, ১৯ ম্যাচ)
হ্যারি কেন ১৪ (৩ বিশ্বকাপ, ১৮ ম্যাচ)
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পালাবদলে ভেঙে চুরমার তৃণমূল! অভিষেককে ছেড়ে এবার ঋতর দলে? মুখ খুললেন প্রতীক-উর
-
‘আমি মেসিদের সমর্থক, ভামোস আর্জেন্টিনা’, বিশ্বকাপ ফাইনালের আগে ঘোষণা নেতানিয়াহুর
-
প্রাকৃতিক দুর্যোগে অশনি সংকেত, অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রায় স্থগিতাদেশ প্রশাসনের
-
‘মেসির হাতেই উঠুক বিশ্বকাপ’, ফুটবল রাজপুত্রের মোমের মূর্তি বানিয়ে প্রার্থনা শিল্পীর
-
নেই খাবার, দিন রাত নির্যাতন, মার! ওমানে পরিচারিকার কাজে গিয়ে বিপাকে হায়দরাবাদের তরুণী
