সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনকে একহাত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ রবিবারের পুরভোটে দিল্লি জুড়ে একের পর এক ইভিএম খারাপ করে কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি৷
Reports from all over Delhi of EVM malfunction, people wid voter slips not allowed to vote. What is SEC doing?
Advertisement— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 23, 2017
আম আদমি পার্টির সুপ্রিমোর আরও অভিযোগ, বৈধ ভোটার স্লিপ থাক সত্ত্বেও বহু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি৷ এর আগে কেজরিওয়াল দাবি করেছিলেন, ইভিএম সংক্রান্ত প্রস্তুতির জন্য পুরভোট পিছিয়ে দেওয়া হোক৷ রবিবার টুইটারে কেজরি লিখেছেন, “ইভিএম খারাপ বলে একের পর এক রিপোর্ট এসেছে আমার কাছে৷ বহু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি৷ কোথায় রাজ্য নির্বাচন কমিশন?”
#MCDPoll: @ArvindKejriwal attacks Delhi EC over #EVM ‘malfunction’, says people with voter slips not allowed to vote (File pic) pic.twitter.com/WxRhb2Rmmf
— Press Trust of India (@PTI_News) April 23, 2017
তবে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক এ কথা মেনে নিয়েছেন, যে কোথাও কোথাও ইভিএম খারাপ হওয়ার খবর তাঁদের কাছেও এসেছে৷ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় তার সুরাহা করা হয়েছে বলেও জানিয়েছে কমিশন৷ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট দেওয়া গিয়েছে৷ দুপুর দু’টো পর্যন্ত ভোট পড়েছে ৩১.১৩ শতাংশ, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই৷
Polling time for Delhi Municipal polls ends pic.twitter.com/nF7AQJZTVh
— ANI (@ANI_news) April 23, 2017
সর্বশেষ খবর
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি