সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেডিক্যাল রিপোর্টে ক্লিনচিট দেওয়া হল স্বঘোষিত গুরু আসারাম বাপুকে৷ রিপোর্টে জানানো হয়েছে, ধর্ষণ কিংবা শারীরিক নিগ্রহের কোনও প্রমাণ মেলেনি বাপুর বিরুদ্ধে৷ যা সামনে আসতেই বিতর্কিত ওই ধর্মগুরুর মুক্তির দাবিতে সরব হয়েছেন তাঁর হেভিওয়েট অনুরাগীরা৷
২০১৩ সালে এক ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যোধপুর থেকে গ্রেফতার করা হয় আসারাম বাপুকে৷ তারপর থেকে বারবার নিজের জামিনের আবেদন করেছেন ৭৫ বছরের স্বঘোষিত ধর্মগুরু৷ আদালতকে জানিয়েছেন, যৌন নিগ্রহ করার মতো শারীরিক সক্ষমতাই নেই তাঁর৷ তাঁর জামিনের আবেদন খারিজ করেই মেডিক্যাল পরীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত৷ সেই পরীক্ষার রিপোর্টই ধর্মগুরুর পক্ষে গিয়েছে বলে জানা গিয়েছে৷
রিপোর্টের কথা সামনে আসতেই ফের তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছেন রাজ ঠাকরে, সুব্রহ্মণ্যম স্বামী, ভিএইচপি নেতা অশোক সিংঘলরা৷ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘বেল ফর বাপুজি’ ট্যাগ৷
Not A Single Allegation Proved Against Asaram Bapu Since His Arrest,A Person Caring For Millions In The Nation Needs Respect #BailForBapuji
— Raj Thackeray (@MNSRajThackeray) 13 October 2016
সর্বশেষ খবর
-
যেন ডেভিড-গোলিয়থের লড়াই! ডার্বিতে আজ সম্মান উদ্ধারের লক্ষ্যে নামছে মোহনবাগান
-
শয্যাশায়ী বৃদ্ধাকে দেখভালের নামে অত্যাচার, টাকা-গয়না লুট! গ্রেপ্তার ‘ডাকাত’ আয়া, প্রকাশ্যে সিসি ফুটেজ
-
বর্ষায় বেসমেন্টে নির্মাণ কাজের জেরেই দুর্ঘটনা! দিল্লিতে মৃত বেড়ে ৬, ধ্বংসস্তূপে বন্দি বহু পড়ুয়া
-
বাজল পুজোর ঘণ্টা! আজ মিলন মেলায় প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর, নজরে অনুদান
-
বাইক দাঁড় করিয়ে ফোনে কথা, পিছন থেকে বেপরোয়া গাড়ির ধাক্কা, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের