সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাবড় তাবড় হোটেলের শেফরা তাঁকে খুশি করার জন্য রান্না করেন৷ কিন্তু কোনও পাঁচতারা হোটেলের শেফ না হয়েও বলিপাড়ার কিং খানকে খাইয়ে খুশি করতে পারেন একজন৷ তিনি হাজি ভাই৷ আর তাঁর বিশেষত্ব হল, পাথরের স্ল্যাবের উপর রান্না৷
কী এই পাথরের রান্না? আরব বেদুইনরা হাজার বছর আগে এভাবেই উত্তপ্ত পাথরের উপর কাবার রান্না করতেন৷ তারপর থেকে এই বিশেষ রান্নার প্রচলন হয়৷ তবে পদ্ধতিটি সহজ নয় তাই সকলে এভাবে রান্না করেনও না৷ হাজি ভাই করেন৷ আরব দেশ থেকেই বিশেষ এই রান্নার পদ্ধতি শিখেছেন তিনি৷ কীভাবে পাথরের উপর রান্না করা সম্ভব৷ একটা স্টিলের স্ট্যান্ডের উপরে রাখা থাকে এই পাথর৷ তলায় থাকে গনগনে আগুন৷ আড়াই ফুট লম্বা প্রায় কেজি পঞ্চাশেক ওজনের তপ্ত পাথরের উপর এরপর শুরু হয় রান্না৷ বিভিন্ন রান্নার জন্য আলাদা আলাদা পাথরও আছে তাঁর কাছে৷
তাঁর মতে, তাওয়ার রান্না করলে মাছ-মাংস বা সব্জির ফ্লেভার অনেক সময়ই ঠিকঠাক থাকে না৷ কিন্তু পাথরে রান্নার ক্ষেত্রে তা হয় না৷ ফলে অদ্ভুত এক স্বাদ আসে পাথরের উপর রান্না খাবারে৷ মধ্য প্রাচ্যের বেদুইনরা শুধু ভেড়ার মাংস আর টিকিয়া রান্না করত এইভাবে৷ কিন্তু হাজি ভাই আধুনিক বিভিন্ন খাবারের পদও তৈরি করেন পাথরে৷ আর একদম স্পেশাল স্বাদের লোভে ভিড় জমান খাদ্যপ্রেমীরা৷
তাঁর ফ্যানদের তালিকায় আছেন স্বয়ং শাহরুখ খানও৷ এক আইপিএল পার্টি চলাকালীন তাঁর এই স্পেশাল খাবারের জন্য তাঁর ডাক পড়ে জুহি চাওলার বাড়িতে৷ সেখানেই বলি-বাদশাকে খাইয়ে খুশি করেন হাজিভাই৷
প্রায় হাজার দুয়েক বছর আগের ট্রাডিশন৷ আজ তা হারিয়েই গিয়েছে৷ খোদ আরব মুলুকেই আর এভাবে রান্না করা হয় না৷ তবু রান্নার এই প্রাচীন সংস্কৃতি টিমটিম করেই বেঁচে আছে হাজি ভাইয়ের রান্নার স্বাদে৷
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব