সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে কালো লেদার জ্যাকেট, জিন্স, হাই হিল বুট। সঙ্গে হিজাব। দিল্লির রাস্তায় দিনেদুপুরে বাইক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন বছর বাইশের এক যুবতী। নাম রোশনি মিসবা। গাজিয়াবাদের মেয়ে। জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে আরবিক অ্যান্ড কালচারাল স্টাডিজ নিয়ে এমএ করছে। ক্যাম্পাসে ‘হিজাবি বাইকার’ বলে পরিচিত তিনি। এতদিন দিল্লির মানুষের মুখে মুখে ফিরত এই ‘হিজাবি বাইকার’-এর কথা। কিন্তু ধীরে ধীরে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে মেয়েটি।

ক্লাস নাইন থেকে বাইক চালান রোশনি। কিন্তু জামিয়া মিলিয়াতে ভর্তি হওয়ার পরই প্রথম নিজের বাইকটি হাতে আসে তাঁর। মেয়ের কলেজে যাতায়াতের সুবিধার জন্য বাবা তাকে কিনে দেন বাজাজ অ্যাভেঞ্জার। তবে মাস কয়েক এই বাইকটি চালিয়ে আর ভাল লাগছিল না। পাঁচ মাসের মধ্যে সেই বাইক বিক্রি করে একটি স্পোর্টস বাইক কেনেন। আপাতত হন্ডা সিবিআর রেপসল হাঁকিয়ে দিল্লির রাস্তায় ঘুরে বেড়ান তিনি।
দেখুন কী বলছে রোশনি…
রাস্তা দিয়ে যখন বাইক নিয়ে এই ‘হিজাবি বাইকার’ ছোটেন, উচ্ছ্বাসে ফেটে পড়ে শিশু, মহিলারা। হাঁ করে তাকিয়ে থাকে তাঁর সমবয়সীরা। স্টাইল আর নারী শক্তির মিশেল ২২ বছরের এই মেয়ে। সকলের পাশে দাঁড়ানোটাই অনুপ্রেরণা, জানান রোশনি। বাইক চালালে ডিপ্রেশনও অনেকটা কমে যায় বলে মনে করেন তিনি। কিন্তু হিজাব পড়ে বাইক চালাতে অসুবিধা হয় না? কিসের সমস্যা! জবাব দিলেন রোশনি। তিনি জানান, “হিজাব আমার জীবনের একটা অংশ। আমার সংস্কৃতির অংশ। আমি হিজাব পরি, সেটা আমার চয়েস। তা কখনও আমার অসুবিধার কারণ হতে পারে না।”

একাধিক বাইকার গ্রুপের সঙ্গে যুক্ত রোশনি। রয়্যাল এনফিল্ড হোক বা স্পোর্টস বাইক, সবেতেই স্বচ্ছন্দ্য সে। দ্য বাইকারনি অ্যাসোসিয়েশনের দিল্লি চ্যাপটারেরও সদস্য সে। বাইকে গোটা বিশ্ব ঘুরে বেড়ানোর স্বপ্ন রোশনির চোখে। সব ঠিকঠাক চললে এ বছরই হয়তো বাইকে লাদাখ ঘুরে আসবেন তিনি।

উলুবেড়িয়ায় ব্যাঙ্ককর্মীর রহস্যমৃত্যু, ফেসবুকে সুইসাইড নোট
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার