সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেভেন্থ ডিগ্রি ব্ল্যাক বেল্ট হোল্ডার, কমব্যাট শুটিং ইন্সট্রাক্টর, ফায়ার ফাইটার, স্কুবা ডাইভার, পর্বতারোহণে এইচএমআই মেডেলিস্ট, ডাক্তার, মিসেস ইন্ডিয়া প্রতিযোগিতায় ফাইনালিস্ট, লেখক৷ একাধিক নয়, একই মহিলার ঝুলিতে এতগুলি খেতাব৷ ডঃ সীমা রাও৷ ২০ বছর ধরে ভারতের একমাত্র মহিলা কমান্ডো ট্রেনার৷

প্রত্যেক সফল পুরুষের নেপথ্যে যেমন এক মহিলার হাত থাকে, তেমনই ভারতের এই কন্যার সাফল্যের নেপথ্যে রয়েছে এক পুরুষের অবদান৷ সীমার স্বামী মেজর দীপক রাও৷ সীমাকে মার্শাল আর্টের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এই সেনা অফিসারই৷ প্রায় দুই দশক ধরে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের প্রশিক্ষণ দিয়ে আসছেন এই কমান্ডো দম্পতি৷

দেশের নামে জীবন সমর্পিত করার মূল্য কম দিতে হয়নি সীমাকে৷ কখনও মেরদণ্ডে মারাত্মক চোট পেয়ে চলার শক্তি হারিয়েছেন, কখনও বা মাথায় গুরুতর আঘাত পেয়ে লোপ পায় স্মৃতিশক্তি৷ দীপকের সাহায্যেই বারবার ফিরে এসেছেন জীবনের পথে৷ কিন্তু, দমে যাননি আবার কাঁধে তুলে নিয়েছেন ক্লোজ কোয়ার্টার ব্যাটলের জন্য সেনা তৈরির দায়িত্ব৷ দেশের জন্য সবকিছু দেওয়ার তাগিদেই সন্তানের জন্ম না দেওয়ার সিদ্ধান্ত নেন সীমা৷ পরে দত্তক নেন এক কন্যা সন্তানকে৷
দেশ-বিদেশের অসংখ্য পুরস্কার-সম্মান রয়েছে তাঁর ঝুলিতে৷ কিন্তু, জীবনের সবচেয়ে বড় পাওনা দেশের সেবা করা৷ সেই কাজই নিরন্তর করে চলেছেন দুই দশক ধরে৷ ভবিষ্যতেও তাই-ই করে যেতে যান ভারতের এই বীর সেনানি৷

সর্বশেষ খবর
-
মধ্যরাতে ঘরের দুয়ারে সাক্ষাৎ মৃত্যু! কুণ্ডলী পাকিয়ে ১০ ফুট লম্বা অজগর, কী করলেন গৃহকর্তা?
-
শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভরবে সংসার, জন্মাষ্টমীর পর রাধাষ্টমী করতে ভুলবেন না, জেনে নিন নিয়ম
-
মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন…
-
অবশেষে কাটল ‘অভিশাপ’, চিনের ডেরায় ঢুকে চিনকে হারিয়ে ইতিহাস সাত্ত্বিক-চিরাগের
-
‘মাওবাদের মতোই এবার নেশামুক্ত হবে ভারত’, লক্ষ্য স্থির রেখে ‘ব্লুপ্রিন্ট’ সাজালেন অমিত শাহ