সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন মানুষ ততক্ষণ হার মানেন না, যতক্ষণ তিনি নিজে হার মানা স্বীকার না করে নেন৷ এ কথা মাথায় রেখেই কঠিন জীবন বেছে নিয়েছিলেন শান্তি দেবী৷ প্রথম জীবনে দিল্লির পাশ্ববর্তী অঞ্চলে চা বিক্রি করলেও, আশ্চর্যভাবে গাড়ি মেরামতির কাজ বরাবর দৃষ্টি আকর্ষণ করেছিল তাঁর৷ আর সেই প্রাথমিক ভাল লাগা থেকেই গাড়ি সারাইয়ের কাজ করতে আসা৷ স্বামীর কাছে গাড়ি মেরামতির হাতেখড়ি হওয়া শান্তি দেবী এখন দিনে কমপক্ষে ১৫-২০টি গাড়ির টায়ার একাই সারান তিনি৷ এতেই থেমে নেই, রীতিমতো বড় ট্রাক মেরামতির কাজ করেও সকলকে অবাক করে দিয়েছেন ৫৫ বছরের এই মহিলা৷
‘মহিলারা এত কঠিন জিনিস সামলাতে পারবেন না!’- এমন কথা তো প্রতি মুহূর্তে মেয়েদের শুনতে হয়৷ ঠিক এই কথাই শুনতে হয়েছিল শান্তি দেবীকেও৷ কিন্তু এমন কথায় বিশেষ কান না দিয়ে কাজে মন দিয়েছিলেন তিনি৷ আর সেই কাজের ফল এখন সকলের সামনে৷ ভারতের প্রথম মহিলা ট্রাক মেকানিক হিসাবে খ্যাতি লাভ করেছেন তিনি৷ নিজের অদম্য ইচ্ছাশক্তির উপর ভর করে স্বপ্নকে সত্যি করতে পারা শান্তি দেবী বহু মহিলার কাছে যে এক অপূর্ব দৃষ্টান্ত তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ