আগামিকাল, মঙ্গলবার দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তৃণমূলত্যাগী অর্থাৎ বাংলার এনসিপিআই সাংসদদের। কিন্তু শেষ মুহূর্তে বাতিল হল বৈঠক। জানা যাচ্ছে, রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তাই আগামিকাল দিল্লি যেতে পারছেন না মুখ্যমন্ত্রী। সেই কারণেই হচ্ছে না বৈঠক।
তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল ছাড়ার পরপরই দিল্লিতে ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আর্জি ছিল, তাঁদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। যেহেতু তাঁরা এনডিএ-র শরিক হতে চান, তাই লোকসভায় শরিকদলের পাশে আসন দেওয়া হোক। লোকসভার স্পিকার ওম বিড়লা ওই ২০ সাংসদের দলবদলকে এখনও স্বীকৃতি দেননি। তবে তাঁদের আসন বদল করা হয়েছে। এদিকে দলবদলুদের দলত্যাগ বিরোধী আইনের আওতায় এনে তাঁদের সাংসদপদ খারিজের দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই জটিলতার মাঝেই আগামিকাল অর্থাৎ মঙ্গলবাল এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন:
তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল ছাড়ার পরপরই দিল্লিতে ওম বিড়লার সঙ্গে দেখা করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। আর্জি ছিল, তাঁদের এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। যেহেতু তাঁরা এনডিএ-র শরিক হতে চান, তাই লোকসভায় শরিকদলের পাশে আসন দেওয়া হোক। লোকসভার স্পিকার ওম বিড়লা ওই ২০ সাংসদের দলবদলকে এখনও স্বীকৃতি দেননি। তবে তাঁদের আসন বদল করা হয়েছে।
সোমবার এনসিপিআই সাংসদ শতাব্দী রায় জানিয়েছিলেন, মঙ্গলবার ১টার সময় বঙ্গভবনে বিশেষ বৈঠক রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এনসিপিআইয়ের সব সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। তাঁদের কিছু বলার আছে কিনা, তা জানতে চাওয়া হবে। শতাব্দীর আশা ছিল, যা এতদিন বলা যেত না, সেগুলো হয়তো বলতে পারবেন তাঁরা। কিন্তু শেষমুহূর্তে বাতিল হয়ে গেল সেই বৈঠক। কবে বৈঠক হবে, তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে