Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Meghalaya

এবার মেঘালয়ে বাংলাদেশি মাছে নিষেধাজ্ঞা! মৎস্য পাচার রুখতে বড় সিদ্ধান্ত প্রশাসনের

মেঘালয়ের অভ্যন্তরে বিভিন্ন সীমান্ত পথ, নদীপথ দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে মাছ পরিবহন করা হয়। এই মাছ পার্শ্ববর্তী জেলাগুলিতেও ছড়িয়ে পড়ে। তা রুখতেই কড়া সিদ্ধান্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ২১:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ২১:৩৫

options
link
এবার মেঘালয়ে বাংলাদেশি মাছে নিষেধাজ্ঞা! মৎস্য পাচার রুখতে বড় সিদ্ধান্ত প্রশাসনের zoom

মানুষের পাশাপাশি এবার বাংলাদেশি মাছ অনুপ্রবেশেও নিষেধাজ্ঞা জারি করল ভারত! মেঘালয়ের দু’টি জেলায় এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে মাছ পাচার হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে। তা রুখতেই এবার কড়া সিদ্ধান্ত নিল মেঘালয় প্রশাসন।

পূর্ব ও পশ্চিম খাসি পাহাড় জেলা প্রশাসন বেআইনি ভাবে ভারতে ঢোকা মাছের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সংশ্লিষ্ট অধিকর্তারা জানিয়েছেন, জৈব নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব খাসি পাহাড়ের জেলাশাসকের নির্দেশিকায় বলা হয়েছে, “জেলায় বৈধ আইনি কাগজপত্র ছাড়া বাংলাদেশ থেকে অবৈধভাবে আমদানি করা মাছ পরিবহন, সংরক্ষণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।” একই ধরনের নির্দেশিকা জারি করেছে পশ্চিম খাসি পাহাড় প্রশাসন।

Advertisement

পূর্ব ও পশ্চিম খাসি পাহাড় জেলা প্রশাসন বেআইনি ভাবে ভারতে ঢোকা মাছের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, বৈধ আইনি কাগজপত্র ছাড়া বাংলাদেশি মাছের জন্য কোনও যানবাহন, জাহাজ, নৌকা বা অন্যান্য যানবাহন ব্যবহার করা এবং এই ধরণের অবৈধ কার্যকলাপে জড়িত কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে সাহায্য করা, আশ্রয় দেওয়া আইন বিরুদ্ধ কাজ হবে। ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, মেঘালয়ের অভ্যন্তরে বিভিন্ন সীমান্ত রুট, নদীপথ, রাস্তা এবং বাজার পয়েন্ট দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে মাছ পরিবহন করা হয়। এই মাছ পার্শ্ববর্তী জেলাগুলিতেও ছড়িয়ে পড়ে। প্রশাসনের নাকের ডগায় চলছিল এই ব্যবসা। এবার তা রুখতে উদ্যোগী দুই জেলা প্রশাসন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.