নন্দিতা রায়, নয়াদিল্লি: অবশেষে মুক্তি। এক বছরের বেশি সময়ের পর মঙ্গলবার বন্দিদশা থেকে রেহাই পাচ্ছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। এদিন রাতে মেহবুবার টুইটার থেকেই টুইট করে এই খবর জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা মুফতি। উল্লেখ্য, ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপের আগে থেকে মেহবুবাকে বন্দী করেছিল কাশ্মীর প্রশাসন।
As Ms Mufti’s illegal detention finally comes to an end, Id like to thank everybody who supported me in these tough times. I owe a debt of gratitude to you all. This is Iltija signing off. فی امان اﷲ May allah protect you
Advertisement— Mehbooba Mufti (@MehboobaMufti) October 13, 2020
[আরও পড়ুন : ‘কংগ্রেস ও বিজেপি দুটি দলই দুর্নীতিগ্রস্ত, দেশকে লুটেছে’, অভিযোগ কেজরিওয়ালের দলের]
গত বছর আগস্ট মাসে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলোপ করে কেন্দ্র সরকার। সেই সময় থেকে অশান্তি পাকাতে পারে এই অজুহাতে জন নিরাপত্তা আইনে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা-সহ একাধিক স্থানীয় নেতানেত্রীকে আটক করে রাখা হয়। পরে তাঁদের গৃহবন্দী করে রাখা হয়। বাকিরা মুক্তি পেলেও এক বছরের বেশি সময় ধরে বন্দি মেহবুবা মুফতি। তাঁর মুক্তি চেয়ে শীর্ষ আদালতে গিয়েছেন মেয়ে ইলতিজা। শুনানিও চলছিল। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতে কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রহিত কানশাল জানান, “আজ রাতে মেহবুবা মুফতিকে ছেড়ে দেওয়া হবে।”
[আরও পড়ুন : দলবিরোধী কাজের জের, প্রাক্তন মন্ত্রী-সহ ১৫ জন নেতাকে বহিষ্কার করলেন নীতীশ কুমার]
প্রসঙ্গত গত শুনানিতে কেন্দ্র ও কাশ্মীর প্রশাসনকে কার্যত ভর্ৎসনা করেছিল শীর্ষ আদালত।বিচারপতি সঞ্জয় কিষান কৌলের নেতৃত্বাধীন বেঞ্চ কেন্দ্র ও কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চায়, “একজনকে কতদিন ধরে আটক করে রাখা যেতে পারে? মেহবুবা মুফতিকে কতদিন বন্দি করে রাখতে চাইছেন?” প্রসঙ্গত, গত জুলাই মাসেই মুফতিকে আটক করে রাখার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।এনিয়ে জবাবও তলব করা হয়। সেই মামলায় চূড়ান্ত রায় দেওযা হয়নি। তার আগেই রেহাই পাচ্ছেন মেহবুবা মুফতি।
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ