পাঁচ বিধানসভায় ভোট মিটলেই জ্বালানির দাম বাড়বে, বিরোধী ও আমজনতার এই আশঙ্কা সত্যি করে শুক্রবার পেট্রল-ডিজেল এবং সিএনজির দাম বাড়িয়েছে মোদি সরকার। এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ম্যাহেঙ্গাই ম্যান’ বলে কটাক্ষ করল কংগ্রেস। তারা মন্তব্য করল, বিধানসভা নির্বাচন শেষ হতেই সরকারের ব্যর্থতার দায় আমজনতার কাঁধে চাপানো হল।
‘महंगाई मैन’ मोदी ने आज फिर जनता पर हंटर चलाया.
Advertisement• पेट्रोल और डीजल 3-3 रुपए महंगा कर दिया गया
• वहीं, CNG के दाम भी 2 रुपए बढ़ा दिए गएचुनाव खत्म – मोदी की वसूली शुरू
— Congress (@INCIndia) May 15, 2026
শুক্রবার সকালে এক্স হ্যান্ডেল কংগ্রেস লিখেছে, “‘ম্যাহেঙ্গাই ম্যান’ মোদি আজ আবারও জনগণের উপর কঠোর শাসন শুরু করেছেন। পেট্রল এবং ডিজেলের দাম লিটারপিছু ৩ টাকা বাড়ানো হয়েছে। এইসঙ্গে সিএনজির দামও বাড়ানো হয়েছে ২ টাকা।” পোস্টের শেষ লাইনে লেখা হয়েছে, “ভোট শেষ, মোদিও ভঙ্গুর আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারে আসরে নেমে পড়েছেন।” ঘুরিয়ে বলা হয়েছে, সস্তার হাওয়া তুলে ভোটে জিতেই জনতার উপর দায় চাপাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।
শুক্রবার সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে পেট্রল-ডিজেলের নতুন দাম। কলকাতায় পেট্রলের নতুন দাম লিটারপিছু ১০৮.৭৪ টাকা। ডিজেলের দাম লিটারপিছু তিন টাকা বেড়ে ৯৫.১৩তে পৌঁছে গিয়েছে। দিল্লিতে বেড়ে গিয়েছে সিএনজির দামও। প্রতি কেজি ২ টাকা করে বেড়েছে গ্যাসের দাম। একই পরিস্থিতি মুম্বইতেও। কলকাতায় সিএনজির দাম বেড়েছে কেজিপ্রতি ৩ টাকা করে।
২০২২ সাল থেকে পেট্রল এবং ডিজেলের দাম অপরিবর্তিত থেকেছে। তবে চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা ছিল, জ্বালানির দাম বাড়বে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-আমেরিকা যুদ্ধের পর থেকে বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। একাধিক দেশে বেড়েছে পেট্রল-ডিজেলের দাম। সম্ভবত নির্বাচনের কথা ভেবেই প্রায় ১১ সপ্তাহ ধরে পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর পথটা এড়িয়ে চলা হচ্ছিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছিলেন, ভোট মিটলেই দেশজুড়ে বাড়বে জ্বালানির দাম। সেই আশঙ্কাই অবশেষে সত্যি হল।
সর্বশেষ খবর
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়