সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ে (Chhattisgarh) বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বিধায়কদের গাড়ি যাওয়ার রাস্তাতেই দেখা গেল আশ্চর্য দৃশ্য। সম্পূর্ণ নগ্ন হয়ে এক মিছিলে অংশ নিলেন বহু যুবক! উদ্দেশ্য ভিভিআইপিদের দৃষ্টি আকর্ষণ। ইতিমধ্যেই মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে।
কেন এমন প্রতিবাদ? অভিযোগ, রাজ্যে সরকারি চাকরির আবেদনের সময় বহু ক্ষেত্রে জাল জাতি শংসাপত্র ব্যবহার করা হচ্ছে। ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। আর এরই প্রতিবাদ জানিয়ে ওই মিছিল। উল্লেখ্য, ভুয়ো শংসাপত্র ব্যবহারের অভিযোগ কিন্তু নতুন নয় ছত্তিশগড়ে। কিন্তু তার প্রতিবাদে নগ্ন মিছিল এই প্রথম।
छत्तीसगढ़ में आज विधानसभा सत्र शुरु हुआ है.
जब VVIP विधानसभा जा रहे थे, उसी समय दर्जन भर नौजवान पूरी तरह से नग्न हो कर सड़कों पर आ गए.
इन नौजवानों की माँग थी कि फ़र्ज़ी आरक्षण प्रमाण पत्र के आधार पर नौकरी कर रहे लोगों पर कार्रवाई की जाए. pic.twitter.com/e9gr8GuyXI
— Alok Putul (@thealokputul) July 18, 2023
[আরও পড়ুন: ২০ লক্ষ কোটির দুর্নীতির ‘গ্যারান্টি’ বৈঠক! বিরোধী জোটের সম্মেলন শুরুর আগে তোপ মোদির]
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটছেন আন্দোলনকারীরা। কিন্তু তাঁদের পরনে সুতোও নেই। প্ল্যাকার্ডে লেখা রয়েছে তাঁদের দাবি দাওয়া। ভুয়ো শংসাপত্র দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আরজি জানানো হয়েছে সেখানে।
[আরও পড়ুন: ‘বিপুল খরচ, লাভ নেই’, কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব ছাড়ল অস্ট্রেলিয়া]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’