সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা সিবিআই জেরায় মানসিকভাবে বিধ্বস্ত। কিছুই মনে রাখতে পারছেন না। বারবার এ কথা জানানোর পরই হাসপাতালে নিয়ে যাওয়া হল রোজভ্যালি কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পালকে।
গত শুক্রবার চিটফাণ্ড কাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে সিবিআই গ্রেপ্তার করে তৃণমূলের অভিনেতা-সাসংদকে। তারপর তদন্তের স্বার্থে তাঁকে তিনদিনের জন্য নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জেরায় নানা কথা ফাঁস করছিলেন তাপস। রোজভ্যালি কাণ্ডে তাঁর মুখে উঠে আসে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র নাম। রবিবারও তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেছিলেন। কিন্তু সোমবার জেরা চলাকালীন অসুস্থ বোধ করেন তিনি। গোয়েন্দাদের জানান, তিনি মানসিকভাবে বিধ্বস্ত। কোনওকিছু মনে রাখতে পারছেন না। বারবার একথা বলতে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বর ক্যাপিটাল হাসপাতালে। যদিও চিকিৎসক জানান, পুরোপুরি সুস্থ না হলেও ঠিকই আছেন তাপস। সিবিআইয়ের জেরার ক্ষেত্রেও কোনও অসুবিধা নেই বলেই জানান তিনি।
অভিনেত্রীদের নিয়ে তাপসের বক্তব্য যাচাই করছে সিবিআই
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের