সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে ফের সাফল্য৷ পুলওয়ামা জেলায় এক জঙ্গিকে নিকেশ করলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷ কাশ্মীরের পুলওয়ামা জেলার বান্দিপুর-রিনজিপুরায় ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা৷ গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার সকালে গোটা এলাকা ঘিরে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী৷ পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা যে তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছেন, তা টের পেয়ে যায় জঙ্গিরা৷ গুলি চালাতে শুরু করে তারা, পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও৷ বেশ কিছুক্ষণ ধরে দু’পক্ষের গুলির লড়াই চলে৷ গুলিবিদ্ধ হয়ে এখনও পর্যন্ত একজন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
[দু’সপ্তাহ ধরে আটকে ১৫ শ্রমিক, মেঘালয়ের খনি থেকে আসছে দুর্গন্ধ]
জানা গিয়েছে, মৃত জঙ্গির নাম ইউসুফ ওয়ানি৷ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলারই বাসিন্দা সে৷ দিন কয়েক আগে পুলওয়ামাতেই অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী৷ এনকাউন্টার চলাকালীন সেনার গুলিতে নিকেশ হয় তিন জঙ্গি৷ শহিদ হন এক জওয়ানও৷ এদিকে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মাঝে পড়ে মারা যান সাতজন সাধারণ নাগরিকও৷ বস্তুত, রাজ্যপাল শাসন জারি হওয়ার পর থেকেই কাশ্মীরে জঙ্গিদমনে তৎপরতা বেড়েছে৷ ধারাবাহিক অভিযানে সাফল্যও মিলছে নিয়মিত৷ এদিকে আবার উপত্যকার হিংসার জন্য প্রশাসনকেই দায়ী করেছেন কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা৷ এখন অবশ্য কাশ্মীরের শাসনক্ষমতা আর রাজ্যপালের হাতে নেই৷ গত ১৯ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
#UPDATE One terrorist has been gunned down by security forces https://t.co/htxTi7MYLx
— ANI (@ANI) 28 December 2018
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার