সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অশান্ত ভূস্বর্গ৷ শুক্রবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সেনাবাহিনীর কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা৷ সেনার কনভয় লক্ষ্য করে জঙ্গিদের গুলিতে নিহত দুই জওয়ান, গুরুতর জখম পাঁচ৷ খবর সংবাদসংস্থা পিটিআই সূত্রে৷
সেনা সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার গোরিওয়ানের কাছে বিএসএফের কনভয় লক্ষ্য করে অন্তত ১৫ মিনিট এলোপাথাড়ি গুলিবর্ষণ করে জঙ্গিরা৷ হামলায় আহত সেনাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ এক জওয়ানের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চপারে করে শ্রীনগরের কাছে ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷
দেখুন ভিডিও-
2 BSF jawans succumb to injuries in attack on security forces convoy by terrorists in J&K’s Bijbehara (Anantnag).https://t.co/CmSkT5EXMz
— ANI (@ANI_news) 3 June 2016
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা