সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদ্ভুত সমস্যায় পড়েছে মণিপুর সরকার। আইন হাতে তুলে নিচ্ছে স্থানীয় জঙ্গিরাই। মহিলদের বিরুদ্ধে অত্যাচারের ‘প্রতিশোধ’ নিতে জঙ্গিগোষ্ঠীর সদস্যরা খুঁজে খুঁজে ধর্ষণে অভিযুক্তদের হত্যা করছে। সাধারণ মানুষের একাংশ তাদের সাহায্য করায় পুলিশও জঙ্গিদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। শুক্রবার রাতেও এক সন্দেহভাজনকে মাথায় পরপর দু’টি গুলি করে হত্যা করেছে জঙ্গিরা।
[সত্যি কি বাতিল হচ্ছে ২০০০ টাকার নোট? কী বললেন মন্ত্রী?]
পশ্চিম ইম্ফলের জেলা পুলিশ সুপার বলেছেন, “শুক্রবার রাতে ধর্ষণে অভিযুক্তদের চোখ বেঁধে ইম্ফলের তেরায় নিয়ে আসা হয়। সেখানেই তার মাথায় খুব কাছ থেকে দু’টি গুলি করে সন্দেহভাজন জঙ্গিরা।” নিহতর নাম ইরম বোবো বলে জানতে পেরেছে পুলিশ। তার বয়স ৪৩ বছর। তার মাথায় দু’টি গুলির ক্ষতস্থান তৈরি হয়েছে। এই ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত কারও গ্রেপ্তারির খবর নেই। ইউনাইটেড ন্যাসন্লা লিবারেশন ফ্রন্ট নামে একটি নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বোবোকে গুলি করার অভিযোগ উঠেছে। জঙ্গি গোষ্ঠীটি হত্যার দায় স্বীকার করে জানিয়েছে, ‘একজন দুষ্কৃতীকে যোগ্য সাজা দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে, রাত আটটা নাগাদ বোবোর চোখ বেঁধে তিন যুবক তাকে ঘটনাস্থলে নিয়ে আসে। প্রায় সঙ্গে সঙ্গেই তাকে গুলি করা হয়। গুলিচালনার পরই জঙ্গিরা ওই এলাকা ছেড়ে চম্পট দেয়। সূত্রের খবর, ২০০৩-এ এক নাবালিকাকে ধর্ষণের দায়ে জেল খেটেছে বোবো। একবছরেরও বেশি সে জেলে ছিল। জঙ্গিরা সম্প্রতি শপথ নিয়েছে, যারাই এলাকার মহিলাদের উপর শারীরিক নিগ্রহ চালাবে, তাদের হত্যা করা হবে। কিন্তু মণিপুরে যেভাবে প্রতিদিনই ধর্ষণের ঘটনা বাড়ছে, পুলিশ আশঙ্কা করছে ভবিষ্যতে হত্যার ঘটনা আরও বাড়তে পারে। সেক্ষেত্রে মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে।
[মুখ ফেরাল হাসপাতাল, রাস্তাতেই সন্তান প্রসব মহিলার]
সর্বশেষ খবর
-
৩৬১ বছরের ঐতিহ্য! জগন্নাথ নন, মাধবগঞ্জে পিতলের রথে আসীন রাধামদন গোপাল
-
হেরে আর্জেন্টিনা ফুটবলারকে ‘মার’ বেলিংহামের! দুই দেশের সমর্থকদের মারামারি স্টেডিয়ামে, রক্তাক্ত বহু
-
বন্দর গড়তে কত জায়গা প্রয়োজন? দাদনপাত্রবাড় পরিদর্শনে শীর্ষকর্তাদের দল
-
তৃণমূল আমলে বইমেলাতেও কোটি টাকার দুর্নীতি! বড় নির্দেশ শুভেন্দুর
-
‘ফকল্যান্ড আমাদেরই’, ইংল্যান্ডকে হারিয়ে বিতর্কিত পোস্টার মেসির সতীর্থদের, শাস্তির মুখে আর্জেন্টিনা?