সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা পর্যটকদের পরনে স্কার্ট না-পসন্দ তাঁর৷ এমনকী রাতপোশাকে তাঁরা বাইরে কোথাও যান এমনটাও চান না তিনি৷ কেন্দ্রীয় মন্ত্রী মহেশ শর্মার এ মন্তব্যের পর বিতর্ক ছড়াতেই ড্যামেজ কন্ট্রোলে নামলেন তিনি৷ নিজের বক্তব্য পরিষ্কার করে তাঁর সাফাই, স্রেফ ধর্মস্থানের জন্য এ কথা বলেছিলেন তিনি৷
রবিবার পর্যটকদের কী করণীয় এ নিয়ে কথা বলতে গিয়েই এ মন্তব্য করেছিলেন মন্ত্রী৷ জানিয়েছিলেন, কোনও বিদেশী পর্যটক এখানে এলে তাঁদের হাতে এখানে ‘ওয়েলকাম কিট’ দেওয়া হয়৷ সেখানে বেশ কিছু নির্দেশ দেওয়া আছে৷ যেমন, রাতে একা ঘোরাঘুরি না করা, স্কার্ট না পরা ইত্যাদি৷ তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক দানা বাঁধে৷ মহিলা পর্যটকদের জন্য ড্রেস কোড তৈরি করে দেওয়া হচ্ছে বলেই সমালোচনা চলতে থাকে৷ বিতর্কের মুখে পড়ে নিজের মন্তব্যের সাফাই দেন মন্ত্রী৷ জানান, স্রেফ ধর্মসংস্থানের জন্যই স্কার্ট পরা, রাতপোশাক না-পরার কথা উল্লেখ করেছিলেন তিনি৷ তাঁর সাফাই, সংস্কৃতির দেশ ভারতে ধর্মস্থানে পরার নির্দিষ্ট পোশাক আছে৷ সে কথাই মনে করিয়ে দিতে চাইছিলেন তিনি৷ তাঁর মতে কোন মহিলা কী পরবেন তা তিনি ঠিক করে দিতে পারেন না৷ শুধু ধর্মস্থানের প্রেক্ষিতেই তিনি এ কথা বলেছিলেন বলে সাফাই দিলেন মন্ত্রী৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের