সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তারই স্বামীর বিরুদ্ধে৷ মুম্বইয়ের মালাড পুলিশ স্টেশনে শিশু পাচারের অভিযোগ দায়ের করা হয়েছে৷
নাবালিকা জানায়, উত্তরপ্রদেশের বারাণসীতে একটি অনাথালয়ে থাকত সে৷ এক আত্মীয় সেখান থেকে তাকে বের করে এনে এক ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেন৷ স্বামীর সঙ্গে কোন শহরে বিয়ে হয়েছিল, তাও খেয়াল নেই ওই কিশোরীর৷ এরপর কাজ পাইয়ে দেওয়ার নাম করে দিল্লি থেকে তাকে মুম্বই নিয়ে আসে স্বামী৷ গত মাসে মালাডের এক মহিলার কাছে তাকে ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয় সে৷ সেই মহিলার বাড়িতেই কাজ করত কিশোরী৷
পুলিশ জানিয়েছে, মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে৷ তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে৷ কিশোরী জানিয়েছে, মালাডের ওই মহিলা তার উপর দিনরাত শারীরিক নির্যাতন চালাত৷ এমনকী স্বামীর হাতেও বহুবার মার খেতে হয়েছে তাকে৷ মালাডের বাড়ির নিরাপত্তারক্ষীকে পুরো ঘটনাটি জানায় নাবালিকা৷ তিনিই পুলিশের সাহায্য নেওয়ার পরামর্শ দেন৷ নাবালিকার স্বামী ও ওই মহিলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে মালাড পুলিশ৷
সর্বশেষ খবর
-
প্রথম ভারতীয় হিসাবে নরওয়ে দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ, সত্যি হল মায়ের ভবিষ্যদ্বাণী
-
বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি, তীব্র গরম থেকে মিলবে রেহাই?
-
ট্রাম্প-খামেনেই সাক্ষাতের কোনও সম্ভাবনাই নেই! সাফ জানাল ইরান
-
মেট্রোপথে জুড়তে পারে কলকাতা স্টেশন, কবে মিলবে পরিষেবা?
-
আজ যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশ, সতর্ক প্রশাসন