Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

নাবালিকাকে গণধর্ষণের মুহূর্ত ভিডিও করল দুষ্কৃতীরা

অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১১:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০১৭, ১১:৫৪

options
link
নাবালিকাকে গণধর্ষণের মুহূর্ত ভিডিও করল দুষ্কৃতীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যে আইনের তীব্র কড়াকড়ির মধ্যেও কোথাও যেন বড়সড় ফাঁক রয়ে গিয়েছে। আর সেই ফাঁক গলেই হয়ে চলেছে ধর্ষণের মতো অপরাধ। ফের সমাজের ঘৃণ্য কিছু পুরুষের লালসার শিকার হতে হল এক নাবালিকাকে।

ঘটনা লখনউয়ের রামনগর থানার বরাবাঁকি গ্রামের। অন্যান্য দিনের মতো গত বুধবার চাষের কাজে মাঠে গিয়েছিল ১৫ বছরের কিশোরী। নাবালিকার পরিবারের অভিযোগ, সেখানেই স্থানীয় তিন ব্যক্তি আচমকাই উপস্থিত হয়ে ওই কিশোরীকে অপহরণ করে। তারপর ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করা হয়। এখানেই শেষ নয়। ওই তিনজন গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করে বলেও অভিযোগ। এবং সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়, গণধর্ষণের ঘটনা পুলিশ বা পরিবারের কাউকে বললে, তার পরিণতি ভাল হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[হাসপাতালে নিয়ে যেতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না এই ট্যাক্সিচালক]

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম প্রবেশ, রামু এবং পঙ্কজ। কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে কিশোরীর পরিবারের লোক পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁরা জানান, পুলিশ প্রথমে ঘটনার বিস্তারিত লিখিত অভিযোগ নিতে অগ্রাহ্য করে। বিষয়টি সিনিয়র অফিসারদের গোচরে আসার পর শেষে বৃহস্পতিবার এফআইআর দায়ের করা সম্ভব হয়। সার্কল অফিসার শ্রীপাল যাদব ঘটনাস্থল খতিয়ে দেখেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

[সংঘর্ষ বিধ্বস্ত সাহারানপুরে রাহুল গান্ধীকে যাওয়ার অনুমতি দিল না প্রশাসন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.