সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়ক অভিজিৎ ভট্টাচার্য আগেই সরব হয়েছিলেন৷ পাক-অভিনেতাদের এদেশে আশ্রয় ও কাজ দেওয়ার কারণে করণ জোহর, মহেশ ভাটদের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন৷ এবার আসরে নামল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ ফওয়াদ খান-সহ যে পাক অভিনেতা ও শিল্পীরা এ দেশে কাজ করছেন তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার ফতোয়া দেওয়া হল৷
উরি হামলার প্রেক্ষিতে এই মুহূর্তে ভারত-পাক সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে৷ ১৮ জন সৈনিকের মৃত্যু এবং কূটনৈতিক স্তরে সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানের অনড় মনোভাব ভাল চোখে নেয়নি ভারত৷ আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে একঘরে প্রয়াস ইতিমধ্যেই শুরু হয়েছে৷ মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র প্রমাণ করতে বিলও পেশ করা হয়েছে৷ এই পরিস্থিতিতে দেশের মধ্যেও পাক বিরোধী মনোভাব প্রবল হয়ে দেখা দিয়েছে৷ ফলে পাক অভিনেতাদের দেশছাড়ার হুমকি দিল নবনির্মাণ সেনা৷
ফওয়াদ খান, মাহিরা খান সহ বেশ কয়েকজন পাক অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীরা এই মুহূর্তে দেশে কাজ করছেন৷ বৈধতার সঙ্গে কাজ করলেও এই বিক্ষোভের ফলে এ দেশে তাঁদের কেরিয়ার প্রশ্নের মুখে পড়ল৷ নবনির্মাণ সেনার তরফে জানানো হয়েছে, শুধু অভিনেতা নয়, সমস্ত পাক শিল্পীদের ৪৮ ঘণ্টার মধ্যে ফিরে যেতে বলা হচ্ছে৷ অন্যথায় তাঁদের ফেরানোর ব্যাপারে উদ্যোগী হবে নবনির্মাণ সেনাই৷ এমনকী তাদের নির্দেশ না মানলে শিল্পীদের পাশাপাশি যে প্রযোজক-পরিচালকদের সঙ্গে তাঁরা কাজ করছেন, তাঁদেরও মারধরের হুমকি দেওয়া হয়েছে৷
এর আগেও গুলাম আলিকে নিয়ে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে. তবে তা মিটে গিয়ে শেষমেশ এ দেশে অনুষ্ঠান করেছিলেন সঙ্গীতশিল্পী৷ নবনির্মাণ সেনার এই হুমকির পর ফওয়াদরা এ দেশে থাকতে পারবেন কি না, তা নির্ভর করছে প্রশাসনের সিদ্ধান্তর উপরই৷
সর্বশেষ খবর
-
মহুয়াকে রাতে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! লোকসভার স্পিকারকে ক্ষোভ জানিয়ে চিঠি সাংসদের
-
‘বয়স্ক মানুষ, হার্ট অ্যাটাকও হতে পারত!’ হেনস্তা সমর্থন না করেও নির্মলের ফাঁসি চাইলেন অভয়ার মা
-
স্বাধীনতা দিবসে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা সোনিয়া-রাহুলের! ভিডিও ভাইরাল হতেই কী বলল কংগ্রেস?
-
পয়লাদিনেই কেল্লাফতে ‘আওয়ারাপন ২’-এর, উন্মাদনা উসকে তৃতীয় ভাগের ইঙ্গিত ইমরানের
-
আফগানিস্তান হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা! গ্রেপ্তার বাংলার ‘তালিবান’ জঙ্গি